হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য সুখবর
বৈশাখী নিউজ ডেস্ক : অ্যানড্রয়েড ফোন ব্যবহারকারীদের জন্য সুখবর নিয়ে এসেছে হোয়াটসঅ্যাপ অ্যাপস। যোগাযোগের এ মাধ্যমটির তালিকায় থাকা কেউ মোবাইল নম্বর পরিবর্তন করলে স্বয়ংক্রিয়ভাবে তা বন্ধুদের কাছে বার্তা পৌঁছে দেবে।
হোয়াটসঅ্যাপে এ সুবিধা যুক্ত হওয়ায় এখন থেকে নম্বর পরিবর্তন করলে পরিচিত ব্যক্তিকে আর আলাদা করে নম্বর পরিবর্তনের তথ্য জানাতে হবে না।
তালিকায় থাকা ব্যক্তিরা স্বয়ংক্রিয়ভাবে এ বার্তা পেয়ে যাবেন। তবে চাইলে নির্দিষ্টসংখ্যক ব্যক্তিকেও এ বার্তা পাঠানো যাবে।
জানা গেছে, হোয়াটসঅ্যাপের আপডেট সংস্করণে এ সুযোগ মিলবে। সংস্করণটিতে আগের বেশ কিছু সমস্যার সমাধান করার পাশাপাশি আকারও কমানো হয়েছে। ফলে দ্রুত ডাউনলোড ও ইনস্টলের পাশাপাশি স্মার্টফোনের ধারণ ক্ষমতাও বৃদ্ধি পাবে।
সূত্র : টাইমস অব ইন্ডিয়া।
Related News
যেভাবে ফোনের গুরুত্বপূর্ণ তথ্য চুরি করছে ভয়ংকর ম্যালওয়্যার
প্রযুক্তি ডেস্ক: অ্যান্ড্রয়েড স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য নতুন করে সতর্কবার্তা দিয়েছে সাইবারনিরাপত্তা গবেষকেরা। ‘ম্যানট্যাক্স ওট্যাক্স’ নামেরRead More
৬৪ জেলায় ফ্রি’তে প্রশিক্ষণের সু্যোগ, মিলবে খাবার ও যাতায়াত ভাড়া
প্রযুক্তি ডেস্ক: দেশের ৬৪ জেলার শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবক ও যুব নারীদের বিনামূল্যে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ দেবেRead More



Comments are Closed