সিলেটে গ্যাসের আগুনে বসতঘর পুড়ে ছাই
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট নগরীর মির্জাজাঙ্গালের রামের দীঘিরপাড় এলাকায় আগুনে একটি বসতঘর পুড়ে গেছে। মঙ্গলবার বেলা সোয়া ১টার দিকে গ্যাসের চুলা থেকে এ অগ্নিকান্ডের সূত্রপাত ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছার আগেই বসতঘরের সবকটি কক্ষ পুড়ে ছাই হয়ে যায়।
স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার বেলা সোয়া ১টার দিকে নগরের রামের দীঘিরপাড় স্বপ্নীল-৪০নং বাসায় গ্যাসের চুলা থেকে হঠাৎ করে আগুন লেগে যায়। কয়েক মুহূর্তের মধ্যে পুরো বাসায় ছড়িয়ে পড়ে আগুন। এসময় ঘরে থাকা লোকজন ঘর থেকে বেরোতে পারলেও ঘরের মালামাল বের করা সম্ভব হয়নি।
সিলেট দমকল বাহিনীর কন্ট্রোল রুমের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আনিস রহমান জানান, অগ্নিকান্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা দ্রত সেখানে পৌঁছলেও বাসায় প্রবেশের রাস্তা ছোট হওয়ায় গাড়ি সেখানে নিয়ে যেতে বেশ বেগ পেতে হয়েছে। পরে বিকেল তিনটার দিকে আগুন নিয়ন্ত্রনে আনা সম্ভব হয়। তবে ক্ষয়ক্ষতির পরিমান নিশ্চিত করতে পারেননি তিনি।
এদিকে, অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত বাসা পরিদর্শন করেছেন সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী। তিনি সেখানে গিয়ে বাসার মালিক ও ফায়ার সার্ভিস কর্মীদের সাথে কথা বলেন।
Related News
সিলেটে ২ মাদ্রাসা ছাত্র নিখোঁজ, ভিডিও কলে মারধরের দৃশ্য দেখিয়ে টাকা দাবি
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে তিন দিন ধরে নিখোঁজ রয়েছে হাফিজিয়া মাদ্রাসার দুই ছাত্র। নিখোঁজ দুইRead More
সিলেটে অনুমোদনহীন ৪ প্রতিষ্ঠানকে লাখ টাকা জরিমানা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগরীর দক্ষিণ সুরমায় অনুমোদনহীন সার্জিক্যাল পণ্য বিক্রি ও লাইসেন্সবিহীন ব্যবসা পরিচালনারRead More



Comments are Closed