Main Menu

খালেদা জিয়া দেশে ফিরছেন বুধবার, শোডাউনের প্রস্তুতি

Manual6 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: চোখ এবং পায়ের চিকিৎসার জন্য প্রায় তিন মাস লন্ডনে অবস্থান শেষে ১৮ অক্টোবর বুধবার দেশে ফিরছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। শনিবার রাতে চেয়ারপারসনের একান্ত সচিব এবিএম আবদুস সাত্তার বিষয়টি নিশ্চিত করেছেন।

Manual8 Ad Code

জানা গেছে, এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ১৭ অক্টোবর লন্ডন সময় রাতে দেশের উদ্দেশে যাত্রা করবেন খালেদা জিয়া। পরদিন বিকাল ৫টায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছবেন তিনি।

Manual1 Ad Code

গত ১৫ জুলাই খালেদা জিয়া চিকিৎসার জন্য লন্ডন যান। সেখানে বড় ছেলে দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বাসায় থেকে প্রথমে চোখের অপারেশন করান।

এরপর লন্ডনে প্রখ্যাত বাতরোগ বিশেষজ্ঞ হ্যাডলি ব্যারির অধীনে হাঁটুর চিকিৎসা গ্রহণ করেন খালেদা জিয়া। রোববারও তার চিকিৎসক দেখানোর কথা রয়েছে।

Manual4 Ad Code

এদিকে দলের নেতারা জানিয়েছেন, খালেদা জিয়ার দেশে ফেরা নিয়ে বড় ধরনের শোডাউনের প্রস্তুতি নিচ্ছে বিএনপিসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও মহিলাদলসহ বিএনপির কেন্দ্রীয় নেতাদের উদ্যোগে এই শোডাউনের প্রস্তুতি চলছে।

চেয়ারপারসনের দেশে ফেরার চূড়ান্ত সময়সূচি জানার পর শনিবার সন্ধ্যায় দলের সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল করির রিজভী ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ ও মানিকগঞ্জসহ রাজধানীর পার্শ্ববর্তী জেলার নেতাদের সঙ্গে প্রস্তুতি বৈঠক করেছেন। ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাদের নিয়েও বৈঠক করেন তিনি।

Manual5 Ad Code

রিজভী জানান, খালেদা জিয়াকে স্বাগত জানাতে দলের নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষের ঢল নামবে বিমানবন্দরে। রাজধানীসহ আশপাশের জেলাগুলো থেকেও নেত্রীকে সংবর্ধনা জানাতে আসবেন নেতাকর্মীরা।

যদিও চেয়ারপারসনের দেশে ফেরা নিয়ে বিএনপি এখনো আনুষ্ঠানিক কোনো কর্মসূচি দেয়নি। দলের একজন সিনিয়র নেতা জানান, নীরবে ব্যাপক প্রস্তুতি নিয়ে রাখা হয়েছে। যে দিনই চেয়ারপারসন ফিরবেন, সেদিনই বিমানবন্দর এলাকায় ব্যাপক জমায়েত ঘটানো হবে।

দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দলের চেয়ারপারসনকে বিশাল শোডাউন করে বিমানবন্দরে ব্যাপক সংবর্ধনা দেয়া হবে। নেতাকর্মীরা নেত্রীর ফেরার অপেক্ষায় প্রহর গুণছেন।

দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, ‘আমাদের নেতাকর্মীরা প্রস্তুত রয়েছেন। চেয়ারপারসন যে দিন আসুক, ব্যাপক সংবর্ধনার মাধ্যমে তাকে নেতাকর্মীরা স্বাগত জানাবেন। বিমানবন্দরে মানুষের বাঁধভাঙ্গা জোয়ার নামবে, ইনশা আল্লাহ।’

এদিকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া দেশে ফেরার পরেই নির্বাচনকালীন সহায়ক সরকারের রুপরেখা, দলের সাংগঠনিক পুনর্গঠন এবং নির্বাচনে অংশগ্রহণসহ বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত দিবেন বলে জানা গেছে। এছাড়া কয়েকটি মামলায় তাকে হাজিরা দিতে হবে।

 

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual8 Ad Code