নভোএয়ারের অভ্যন্তরীণ টিকেটের মূল্য কমেছে
বৈশাখী নিউজ ডেস্ক: অভ্যন্তরীণ পাঁচটি রুটে টিকেটের মূল্য কমিয়েছে বেসরকারি বিমান সংস্থা নভোএয়ার। রুটগুলো হলো চট্টগ্রাম, কক্সবাজার, যশোর, সৈয়দপুর ও সিলেট। যাত্রীরা ১২ই অক্টোবর থেকে নতুন ভাড়ায় নভোএয়ার-এ ভ্রমণ করতে পারবেন।
চট্টগ্রাম রুটে সর্বনিম্ন ভাড়া ২৫শ’ টাকা (একমুখী), কক্সবাজার রুটে সর্বনিম্ন ভাড়া ৩৯শ’ টাকা (একমুখী), যশোর রুটে সর্বনিম্ন ভাড়া ২৭শ’ টাকা (একমুখী), সৈয়দপুর রুটে সর্বনিম্ন ভাড়া ২৭শ’ টাকা (একমুখী) এবং সিলেট রুটে সর্বনিম্ন ভাড়া ২৭শ’ টাকা (একমুখী) নির্ধারণ করেছে নভোএয়ার।
নভোএয়ার বর্তমানে প্রতিদিন ঢাকা থেকে চট্টগ্রাম রুটে পাঁচটি, যশোর তিনটি, সৈয়দপুর তিনটি, কক্সবাজার দুটি, সিলেট একটি এবং কলকাতা রুটে একটি করে ফ্লাইট পরিচালনা করছে।
Related News
নরসিংদীর আড়িয়াল খাঁ নদ থেকে যুবকের বস্তাবন্ধি লাশ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: নরসিংদীর রায়পুরা উপজেলার ডৌকারচর ইউনিয়নের তেলিপাড়া বিদ্যালয়ের পূর্ব পাশে অবস্থিত আড়িয়াল খাঁRead More
আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষে আহত ৫০, ২৬ কারখানায় ছুটি
বৈশাখী নিউজ ডেস্ক: আশুলিয়ায় ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণ, ব্ল্যাকলিস্টিং বন্ধসহ বিভিন্ন দাবিতে বিক্ষোভRead More



Comments are Closed