Main Menu

রাজশাহীতে কেমিক্যাল খেয়ে ৩ জনের মৃত্যু

Manual2 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: রাজশাহীতে অ্যালকোহল ভেবে কেমিক্যাল খেয়ে তিন জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন আরো ৭ জন।

Manual3 Ad Code

আজ বৃহস্পতিবার রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ওই তিন ব্যক্তির মৃত্যু হয়।

নিহতরা হলেন, গোদাগাড়ী উপজেলার রিশিকুল ইউনিয়নের চব্বিশনগর ডাইংপাড়া গ্রামের মৃত তোফিজুল ইসলামের ছেলে বকুল হোসেন (৩৮), ইউসুফ আলীর ছেলে তোহিজুল ইসলাম (২৫) এবং সিরাজুল ইসলামের ছেলে দুলাল (২৫)।

Manual1 Ad Code

তারা সবাই ‘টিম ফার্মাসিউটিক্যাল’ নামে একটি ওষুধ কারখানার কর্মী বলে জানা যায়।

গোদাগাড়ী থানার ওসি হিপজুর আলম মুন্সি জানান, রাজশাহী নগরীর সপুরা এলাকায় অবস্থিত ওই ওষুধ কারখানার কয়েকজন শ্রমিক সোমবার রাতে অ্যালকোহল ভেবে আধা লিটার পরিমাণের একটি কেমিক্যালের বোতল চুরি করে। পরে তা কোমল পানীয়র সঙ্গে মিশিয়ে ১২ জন শ্রমিক পান করে। এদের মধ্যে ৯জন বুধবার রাতে প্রচণ্ড বুক ব্যথা নিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। বৃহস্পতিবার ভোর ৬টার দিকে প্রথমে বকুল হোসেন এবং এর কিছুক্ষণ পর তোহিজুল ও দুপুরে দুলাল মারা যান।

Manual8 Ad Code

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক জালাল উদ্দিন বলেন, বিষক্রিয়ায় তারা অসুস্থ হয়ে পড়েছেন। তবে কোন ধরনের বিষক্রিয়ায় তারা অসুস্থ হয়েছেন তা পরীক্ষার পর বলা যাবে।

Manual5 Ad Code

এ ঘটনায় টিম ফার্মাসিউটিক্যালসের তিন কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করছে রাজশাহী মহানগর পুলিশ। নগর পুলিশের উপকমিশনার আমির জাফর বলেন, ‘কর্মকর্তারা তাদের জানিয়েছেন, ওই রাসায়নিক আসলে বিষাক্ত অ্যালকোহল। খোলা ড্রামে করে সেগুলো রাখাছিলো। মূলত পরিচ্ছন্নতা ও ওষুধ তৈরিতে এগুলোর ব্যবহার হয়। না জেনেই তা নিয়ে গিয়েছিলো কর্মীরা।’

এই ঘটনায় নগর পুলিশ আইনগত ব্যবস্থা নিচ্ছে বলেও জানান এই কর্মকর্তা।

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual3 Ad Code