Main Menu

ডোমারে জাতীয় কন্যা দিবস পালিত

Manual8 Ad Code

মোঃ রিমন চৌধুরী, ডোমার (নীলফামারী) প্রতিনিধি: “কন্যা শিশুর জাগরণ, আনবে দেশে উন্নয়ন” এ শ্লোগানকে সামনে রেখে নীলফামারীর ডোমার উপজেলায় জাতীয় কন্যা শিশু দিবস ও বাল্য বিবাহ নিরোধ দিবস উপলক্ষে র‌্যালী, মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্ত্বর হতে ব্যানার ফেস্টুন সহকারে একটি বর্ণাঢ্য র‌্যালী শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা পরিষদ মোড়ে মানববন্ধনে মিলিত হয়। মানববন্ধন শেষে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোছাম্মৎ শাহিনুর খাতুনের সভাপতিত্বে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় উপজেলা নির্বাচন কর্মকর্তা আতাউল হক,উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা রাকিবুল হাসান চৌধুরী, উপজেলা জাইকা প্রকল্প কর্মকর্তা ফেরদৌস জামান, নারী নেত্রী প্রভাষিকা ডেইজি নাজনীন মাশরাফি, তৌহিদা জ্যোতি, মোর্শেদা পারভীন আজাদী, আসমা সিদ্দিকা বেবী, রওশন কানিজ, রাহেনা বেগম প্রমূখ উপস্থিত থেকে বক্তব্য রাখেন।

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual8 Ad Code