বিশ্বনাথে ভারতীয় তীর খেলার অভিযোগে আটক ৬
বিশ্বনাথ প্রতিনিধি: বিশ্বনাথে ভারতীয় শিলং তীর খেলার অভিযোগে ৬জনকে আটক করেছে পুলিশ। গত বুধবার সন্ধ্যায় উপজেলার রাজনগর এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন-উপজেলার রাজনগর গ্রামের রইছ আলীর ছেলে শাব্বির (২৪), একই গ্রামের মৃত সোনাফর আলীর ছেলে মুজিবুর রহমান (২৭), আবদুস সালামের ছেলে আবুল কালাম (২২), মনির আলীর ছেলে সমরাজ (৪৫), উপজেলার চন্ডিপুর গ্রামের মৃত সিলিপি বৈদ্যর ছেলে মৃদুল (২৮), হবিগঞ্জ জেলার বানিয়াচং থানার যাত্রাপাশা গ্রামের জোনাব আলীর ছেলে শহিদ (৪০)।
পুলিশ জানায়, বিশ্বনাথ থানার নবাগত এসআই মিজানুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিত্বে অভিযান চালিয়ে তীর খেলা থেকে ৬জনকে আটক করে। আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
বিশ্বনাথ থানার ওসি শামসুদ্দোহা পিপিএম বিষয়টি নিশ্চিত করে বলেন, আটককৃতদের বৃহস্পতিবার আদালতে প্রেরণ করা হয়েছে।
Related News
সিলেটে অস্ত্রের তথ্য দিলে পরিচয় গোপন রেখে পুরস্কার
Manual4 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সারা দেশে হারানো সরকারি অস্ত্র উদ্ধারে বিশেষ যৌথ অভিযানRead More
জাফলংয়ে ১০টি ড্রেজার ও ৬টি এক্সকেভেটরসহ বিপুল সরঞ্জাম ধ্বংস
Manual4 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ের পরিবেশ সঙ্কটাপন্ন (ইসিএ)-এলাকায় অভিযান চালিয়েRead More



Comments are Closed