Main Menu

মৌলভীবাজার সরকারি কলেজে শিক্ষার্থীদের মানববন্ধন

Manual7 Ad Code

মৌলভীবাজার সংবাদদাতা: মৌলভীবাজার সরকারি কলেজে দর্শন, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ের মাষ্টার্স কোর্স চালুর দাবিতে বৃহস্পতিবার দুপুরে দর্শন, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থীবৃন্দের আয়োজনে কলেজ ক্যাম্পাসে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
ইসলামের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র ইমদাদুল হকের সভাপতিত্বে ও আশরাফ আলীর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কলেজের ছাত্র সংসদ নির্বাচন, ৮দফা দাবির উত্থাপক ও মৌলভীবাজার জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক জাকের আহমদ (অপু)। এছাড়াও বক্তব্য রাখেন মহসীন আহমদ, আব্দুল আউয়াল, কামরুল ইসলাম, ইসমাইল হোসেন সাজু প্রমুখ।
বক্তারা বলেন, মৌলভীবাজার সরকারি কলেজে ১৬টি বিষয়ের মধ্যে ১৪টি বিষয়ে অনার্স ও মাষ্টার্স কোর্স চালু থাকলেও ২টি বিষয়ে মাষ্টার্স কোর্স চালু নেই। তাই অবিলম্বে এই দুইটি বিষয়ে মার্ষ্টাস কোর্স চালু করার দাবি জানান।

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual7 Ad Code