নবীগঞ্জে ছিনতাইকারীদের হামলায় যুবক আহত
হবিগঞ্জ প্রতিনিধি: নবীগঞ্জ উপজেলায় ছিনতাইকারীদের হামলায় এক যুবক গুরুতর আহত হয়েছেস । আহত অবস্থায় তাকে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ ভর্তি করা হয়েছে । জানা যায়, বুধবার রাত সাড়ে ১১টার দিকে গোপলার বাজার থেকে সিএনজি যোগে আউশকান্দি বাসায় ফিরছিলেন দেবপাড়া ইউনিয়নের সৈয়দুর রহমান এর ছেলে শিপন মিয়া (২৫) । পথিমধ্যে বেতাপুর ফুটবল মাঠের নিকটে পৌঁছলে তাকে বহনকারী সিএনজি হঠাৎ থেমে যায় এবং সিএনজি চালকসহ ৪জন তাকে রশি দিয়ে বেধে বেধড়ক মারধোর করে শিপনের একটি স্মার্ট ফোন, ৯ হাজার টাকা ছিনিয়ে নেয় এবং তাকে মাঠের পাশে ফেলে রেখে যায় । পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। আহত শিপন জানান, তারা ৪জন ছিল সবার মুখে মুখোশ পড়া ছিল। অন্ধকার থাকার কারণে কাউকে চিনতে পারিনি ।
Related News
হবিগঞ্জে আইফোন ছিনিয়ে নিতে বন্ধুকে হত্যার অভিযোগ
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের লাখাই উপজেলায় আইফোন মোবাইল ছিনিয়ে নেওয়ার লোভে বন্ধুকে গলা কেটে হত্যারRead More
হবিগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবকের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ শহরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আহত যুবক চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।Read More



Comments are Closed