খালেদা জিয়ার গ্রেফতারী পরোয়ানা: সিলেটে যুবদলের বিক্ষোভ
বৈশাখী নিউজ ২৪ ডটকম: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সহ ৭৮ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে সিলেট নগরীর জিন্দাবাজার থেকে মঙ্গলবার বেলা ২টায় এক বিক্ষোভ মিছিল বের করে সিলেট জেলা ও মহানগর যুবদল। বিক্ষোভ মিছিলটি নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে শেষ হয়।
সভাপতির বক্তব্যে সিলেট জেলা যুবদলের সাধারণ সম্পাদক মামুনুর রশীদ মামুন বলেন, ক’দিন ধরে সর্বোচ্চ আদালতের ওপর সরকারের বেপরোয়া আস্ফালনে দেশবাসী বিমূঢ় ও বিস্ময়ে হতবাক। এখন সেই আস্ফালনে উৎসাহিত হয়ে সরকার বিএনপি চেয়ারপারসনসহ জাতীয়তাবাদী শক্তির ওপর আক্রমণ শুরু করেছে। যার প্রথম বহির্প্রকাশ হল খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার দেশে ফেরা প্রায় আসন্ন। ঠিক এ মুহূর্তে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা সম্পূর্ণভাবে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ও প্রতিহিংসামূলক।
সিলেট জেলা যুবদলের যুগ্ম সম্পাদক নিজাম উদ্দিন জায়গীরদারের পরিচালনায় বিক্ষোভ মিছিল শেষে সমাবেশে বক্তব্য রাখেন মহানগর যুবদলের সিনিয়র নেতা শামীম মজুমদার, জেলা ও মহানগর যুবদল নেতা হাবিবুর রহমান হাবিব, সাব্বির আহমদ, আমিন ইউ আহমদ, আব্দুল খালিক, সাহেদ আহমদ, আব্দুস সোবহান, শফিক নুর, শরীফ উদ্দিন মেহেদী, মাসুদ আলী মাসুম, মকসুদুল করিম নোহেল, খসরুজ্জামান খসরু, নজরুল ইসলাম, আব্দুর রকিব মোস্তাক, আব্দুল মালেক, মোস্তাক আহমদ, দিলওয়ার হোসেন, মাসুম আহমদ লস্কর, হাবিবুর রহমান, আব্দুস সালাম, শিপন চন্দ্র, শাহেল আহমদ, রিয়াজ আহমদ, ইউসুফ আলী, জুম্মান আহমদ, নুরান চৌধুরী, এম. সিরাজুল ইসলাম, আহমদ সত্তার সুমন, আরিফুর রহমান, আনোয়ার হোসাইন, লিটন আহমদ, আশরাফ আহমদ, আব্দুল মন্নান, মহিম মিয়া, মনছুর খান প্রমুখ। অবিলম্বে এ পরোয়ানা প্রত্যাহার করে না নিলে প্রতিবাদ অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন যুবদল নেতারা।
Related News
১১ দলীয় ঐক্যের দ্বিতীয় লংমার্চের তারিখ ঘোষণা, দাবিতে নতুন দফা যোগ
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যজোটের ছয় দফা দাবি এখন রূপান্তরিতRead More
জামিনে মুক্ত বিদিশা সিদ্দিক
বৈশাখী নিউজ ডেস্ক: প্রতারণার মামলায় দুই বছরের কারাদণ্ড পাওয়া সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের প্রাক্তনRead More



Comments are Closed