Main Menu

শ্রীমঙ্গলে বাঘিনীর ঘরে নতুন অতিথি

শ্রীমঙ্গল প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের সেই বাঘিনীর ঘরে নতুন অতিথি এসেছে। মঙ্গলবার সকালে পুরান ঘরে আবার নতুন অতিথি আসার খবরে উৎসুখ মানুষদের ভীড় জমে যায় তাকে এক নজর দেখার জন্য।
সকালে বাঘিনী তার নিজের খাঁচায় একটি বাচ্চার জন্ম দিয়েছে এমন কথা জানান বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের চেয়ারম্যান সিতেশ রঞ্জন দেব।
বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক সজল দেব জানান, মঙ্গলবার সকাল সাড়ে ৬টার দিকে তারা বাচ্চা প্রসব করতে দেখেছেন। তিনি জানান, প্রায় ৫ বছর আগে শ্রীমঙ্গল মির্জাপুর এলাকায় মানুষের হাতে আটকা পড়ে ৩টি মেছো বাঘের বাচ্চা। সেখান থেকে উদ্বার করে নিয়ে আসেন তাদের সেবা ফাউন্ডেশনে। একটি বাচ্চা সাথে সাথে মারা যায়। বাকি দুটি বাচ্চাকে ফিডার দিয়ে দুই খাইয়ে পরম যতেœ বড় করেন।
তিনি জানান, বাচ্চা দুটি সব সময় তাদের বাসায় উন্মুক্ত বিচরণ করতো। তার ছোট বোন এই বাঘের বাচ্চা দুটিকে নিয়ে খেলা করতো। বাচ্চা দুটি বড় হওয়ার পর তাদের নিয়ে আসা হয় সেবা ফাউন্ডেশনের খাঁচায়। সেখানে একবছর আগে বাঘিনী দুটি বাচ্চা দেয় । এক বছর পর ১০ অক্টোবর মঙ্গলবার সকালে আবারও একটি বাচ্চার জন্ম দেয়। তিনি জানান, বাচ্চা ও বাঘিনী উভয়ই ভালো আছে।

 

Share





Related News

Comments are Closed