নবীগঞ্জে অজ্ঞাত পশুর আক্রমনে আহত ২০
ছনি চৌধুরী, হবিগঞ্জ প্রতিনিধি: নবীগঞ্জ উপজেলার কুর্শী ইউনিয়নের সমরগাঁও ও সুহিলপুর গ্রামে অজ্ঞাত পশুর কামড়ে গত ২দিনে অন্তত ২০জন নারী পুরুষ আহত হয়েছে। আহতদের মধ্যে আশংকাজনক অবস্থায় ৬জন কে সিলেট ওসমানী মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যান্য আহতদের নবীগঞ্জ উপজেলা হাসপাতালে ভর্তি ও প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। এঘটনায় এলাকায় আতংক বিরাজ করছে। ভয়ে সন্ধ্যার পর কেউ ঘর থেকে বের হতে সাহস পাচ্ছেন না।
স্থানীয় সুত্রে জানা যায়, গত শনিবার রাত থেকে রবিবার রাত পর্যন্ত উপজেলার সমরগাও ও সুহিলপুর গ্রামে অজ্ঞাত একটি পশু কেউ বলছেন মেছো বাঘ কেউ বলছেন শিয়াল সন্ধার পর থেকেই মেইন রাস্তায় অথবা গ্রামের রাস্তা দিয়ে চলাচল করার সময় যাকে পাচ্ছে তাকেই কামড়াচ্ছে। এই আক্রমন থেকে মহিলা পর্যন্ত রেহাই পাচ্ছেনা। কিন্তু কেউ এটা কে সঠিক ভাবে চিনতে পারছেনা। রাতের বেলায় কেউ ঘর থেকে বের হতে হলে কয়েকজন মিলে দল বেধে লাঠিসোটা নিয়ে বের হচ্ছেন।
এ ব্যাপারে সমরগাঁও গ্রামের বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আফজল মিয়া জানান, কোথা থেকে একটি শিয়াল অথবা মেছো বাঘ সম্ববত গত দুদিন ধরে আমাদের গ্রামে এসেছে। এর পর থেকে সন্ধার পর ঘর থেকে বের হওয়া যাচ্ছে না। রাস্তায় যাকেই পাচ্ছে তাকেই কামড়াচ্ছে। আমরা দুই গ্রামের মানুষ গত দুদিন ধরে খুব আতংকের মধ্যে আছি। অজ্ঞাত পশুর কামড়ে গুরুতর আহতরা হলেন, সুহিলপুর গ্রামের আব্দাল মিয়া (৪৫), মুর্শেদ মিয়া (৪৫), মারুফ মিয়া (১৭), সুমন মিয়া (১৬) ও সমরগাও গ্রামের আব্দুল আলী (৪০) ও রহিমা বেগম (৪৫)।
Related News
হবিগঞ্জে নারীদের আপত্তিকর ছবি ধারণ নিয়ে সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বানিয়াচংয়ে মেয়েদের স্কুল, কলেজ ও মাদ্রাসায় যাতায়াতের পথে ইভটিজিং এবং নারীদেরRead More
হবিগঞ্জে ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক হেলাল আটক
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বাহুবলে সরকারিভাবে নিলামে কেনা ভারতীয় জিরাবোঝাই একটি ট্রাক আটকে পাঁচ লাখRead More



Comments are Closed