সিলেটে স্বেচ্ছাসেবকদলের মিছিল সমাবেশ
বৈশাখী নিউজ ২৪ ডটকম: বেগম খালেদা জিয়ার উপর গ্রেফতারী পরোয়ানা জারীর প্রতিবাদে সিলেট জেলা ও মহানগর স্বেচ্ছাসেবকদল বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।
সোমবার সন্ধ্যায় নগরীর শিবগঞ্জ হতে মিছিল বের করে মিরাবাজারে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে বক্তারা বলেন, অবৈধ সরকার ক্ষমতায় আসার পর থেকেই এ পর্যন্ত প্রতিটি কাজ ষড়যন্ত্রের মাধ্যমে শুধুমাত্র ক্ষমতায় থাকার প্রলোভনে নগ্নভাবে বাস্তবায়ন করে যাচ্ছে। সর্বশেষ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে আবারো গ্রেফতারী পরোয়ানা জারীর মাধ্যমে দেশবাসীর কাছে রাষ্ট্রীয় ষড়যন্ত্রের প্রতিচ্ছবি ফুটে উঠেছে। সিলেটে অতীতের ন্যায় স্বেচ্ছাসেবকদলের নেতাকর্মীরা অঙ্গীকারবদ্ধভাবে সকল ষড়যন্ত্রের দাঁতভাঙ্গা জবাব দিতে প্রস্তুত।
সিলেট জেলা স্বেচ্ছাসেবকদলের যুগ্ম আহবায়ক অধ্যাপক আজমল হোসেন রায়হানের সভাপতিত্বে ও মহানগর স্বেচ্ছাসেবকদল নেতা সিটি কাউন্সিলর আব্দুর রকিব তুহিনের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সিলেট মহানগর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সিটি কাউন্সিলর দিনার খান হাসু।
সমাবেশে উপস্থিত ও বক্তব্য রাখেন, সিলেট জেলা স্বেচ্ছাসেবকদলের যুগ্ম আহবায়ক মওদুদুল হক মওদুদ, স্বেচ্ছাসেবকদল নেতা শাহীদুল ইসলাম কাদির, জসিম উদ্দিন, আবুল খায়ের, দিপক রায়, খালেদুর রশীদ ঝলক, আব্দুল হান্নান, দিলাল আহমদ, মোস্তফা কামাল ফরহাদ, আবুল কালাম, রাশেদ আহমদ চৌধুরী, আকবর হোসেন কয়ছর, দেওয়ান কামরান, সাজ্জাদুর রহমান সাজু, নাসির উদ্দিন, সুমন শিকদার, সিদ্দিক আলী, ইজ্জাদ আহমদ, দুলাল আহমদ, দেওয়ান নিজাম খান, বেলাল আহমদ, মনোয়ার হোসেন খলু, লাহিন চৌধুরী, জাহাঙ্গীর আলম, দিপু আহমদ, সৌরভ আহমদ, মুহিবুর রহমান, ফয়সল আহমদ, মুমিনুর রহমান জনি, এজাজ আহমদ, মেহেদী হাসান, মাহতাব আহমদ প্রমুখ।
Related News
১১ দলীয় ঐক্যের দ্বিতীয় লংমার্চের তারিখ ঘোষণা, দাবিতে নতুন দফা যোগ
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যজোটের ছয় দফা দাবি এখন রূপান্তরিতRead More
জামিনে মুক্ত বিদিশা সিদ্দিক
বৈশাখী নিউজ ডেস্ক: প্রতারণার মামলায় দুই বছরের কারাদণ্ড পাওয়া সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের প্রাক্তনRead More



Comments are Closed