জামায়াতের আমির-সেক্রেটারি জেনারেলসহ ৯জন আটক
বৈশাখী নিউজ ডেস্ক: জামায়াতে ইসলামীর আমির মকবুল আহমাদ, নায়েবে আমির মিয়া গোলাম পরওয়ার ও সেক্রেটারি জেনারেল ডা. শফিকুর রহমানসহ ৯ জনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। সোমবার রাত ৯টার দিকে রাজধানীর উত্তরার একটি বাসা থেকে তাদের আটক করা হয়েছে। আটকদের মধ্যে ৬ জন জামায়াত নেতা।
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের উত্তর বিভাগের উপকমিশনার শেখ নাজমুল আলম এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গোপন বৈঠক করার সময় মকবুল আহমাদসহ জামায়াতের ৬ নেতাকে আটক করা হয়েছে। তাদের ডিবি কার্যালয়ে নিয়ে আসা হয়েছে।
আটক জামায়াত নেতাদের মধ্যে বাকিরা চট্টগ্রাম অঞ্চলের। তারা হলেন- চট্টগ্রাম মহানগর আমির মোহাম্মদ শাহজাহান, চট্টগ্রাম মহানগর সেক্রেটারি নজরুল ইসলাম ও চট্টগ্রাম দক্ষিণ জেলা আমির জাফর সাদিক। এছাড়াও তাদের সঙ্গে আরও তিন ব্যক্তিকে আটক করে গোয়েন্দা পুলিশ। তারা হলেন- সেক্রেটারি জেনারেল ডা.শফিকুর রহমানের একজন সহযোগী নজরুল ইসলাম, বাড়িটির মালিক ও দারোয়ান।
এদিকে তাদের আটকের খবর নিশ্চিত করা হয়েছে জামায়াতের পক্ষ থেকেও। দলটির কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ডা. রিদওয়ানুল্লাহ শাহেদি জানান, ‘ আমিরে জামায়াতসহ ৯ জনকে আটক করা হয়েছে। উত্তরার একটি বাড়ি থেকে তারা আটক হয়েছেন।’
গত বছরের ১৭ অক্টোবর একাত্তরে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের দায়ে অভিযুক্ত দল জামায়াতে ইসলামীর তৃতীয় আমির হিসেবে শপথ গ্রহণ করেন মকবুল আহমাদ।
জামায়াতে ইসলামীর রুকনরা গোপন ভোটের মাধ্যমে ২০১৭-২০১৮-২০১৯ কার্যকালের জন্য মকবুল আহমাদকে আমির হিসেবে নির্বাচিত করেছিলেন।
এর আগে জামায়াতের সাবেক আমির মতিউর রহমান নিজামীকে গ্রেফতারের পর প্রায় ৬ বছরেরও বেশি সময় ধরে তিনি দলটির ভারপ্রাপ্ত আমিরের দায়িত্ব পালন করছিলেন। তখন তিনি আত্মগোপনে থেকেই দল পরিচালনা করেছেন।
এরআগে গত ২৯ সেপ্টেম্বর রাজধানীর কদমতলী থানা এলাকার ধোলাইপাড়ের একটি বাসা থেকে জামায়াতের ঢাকা মহানগরী দক্ষিণ শাখার আমির নূরুল ইসলাম বুলবুলসহ নয় নেতাকে আটক করা হয়। পরে তাদেরকে দুই মামলায় ছয় দিনের রিমান্ডে নেওয়া হয়।
Related News
সাবেক স্পিকার হুমায়ূন রশীদ চৌধুরীর পরিবারের ৫ সদস্যের বিরুদ্ধে মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: কানাডায় পাঠানোর নামে প্রতারণা, ভুয়া ভিসা-পাসপোর্ট তৈরি, অর্থ আত্মসাৎ ও বিদেশে মানবপাচারেরRead More
জাতীয় জনতা পার্টির জাতীয় কার্যকরী কমিটি গঠিত
বিশেষ সংবাদদাতা: মহান মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক, বঙ্গবীর জেনারেল মহাম্মদ আতাউল গণি ওসমানীর প্রতিষ্ঠিত জাতীয় জনতা পার্টিরRead More



Comments are Closed