Main Menu

সাইফুর রহমানের ৮৭তম জন্ম বার্ষিকীতে চিত্রাঙ্কন প্রতিযোগীতা

মৌলভীবাজার প্রতিনিধি: সাবেক অর্থ ও পরিকল্পনা মন্ত্রী প্রয়াত এম সাইফুর রহমান এর ৮৭তম জন্ম বাষির্কী উপলক্ষে এম সাইফুর রহমান স্মৃতি পরিষদের উদ্যোগে শনিবার বিকেলে পৌর শহরের একটি কমিউনিটি সেন্টারে শিশু কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগী অনুষ্ঠিত হয়।

প্রতিযোগীতায় তিনটি বিভাগে জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় দেড়শতাধীক শিক্ষার্থী অংশগ্রহণ করে। চিত্রাঙ্কন প্রতিযোগীতা শেষে শিশু কিশোরদের নিয়ে এম সাইফুর রহমান এর ৮৭তম জন্মদিন স্মরনে কেক কাটা হয়। পরে বিশ্ববরেণ্য অর্থনীতিবীদ এম সাইফুর রহমান এর জন্মদিনটি স্মরনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এম সাইফুর রহমান স্মৃতি পরিষদের সভাপতি সিনিয়র সাংবাদিক বকসী ইকবাল আহমদের সভাপতিত্বে ও চিত্রাঙ্কন প্রতিযোগীতা ২০১৭ এর সদস্য সচিব ও স্মৃতি পরিষদের প্রচার ও প্রকাশনা সম্পাদক মু. ইমাদ উদদীন এর পরিচালনায় পুরস্কার বিতরণ ও আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন স্মৃতি পরিষদের উপদেষ্ঠা ও জেলা আইজীবী পরিষদের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা এডভোকেট মুজিবুর রহমান মুজিব, বিশেষ অতিথি ছিলেন মাওলানা মোফাজ্জল মহিলা কলেজের প্রিন্সিপাল অধ্যক্ষ মো: ইকবাল। অনান্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্মৃতিপরিষদের সাধারণ সম্পাদক বিশিষ্ট আইনজীবী এডভোকেট আব্দুল মতিন চৌধুরী, যুগ্ম আহবায়ক আমিন উদ্দিন বাবু, সদস্য বদরুল আলম, এডভোকেট হাফিজ আব্দুল আলীম, আতাউর রহমান চৌধুরী, দেওয়ার পারওয়াজ আহমদ, মো: শেকুল তালুকদার, হোসাইন আহমদ, এডভোকেট সালেহ আহমদ রিপন প্রমুখ।

চিত্রাঙ্কন প্রতিযোগীতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার হিসেবে ক্রেষ্ট, নগদ অর্থ, কলম ও সনদ তুলে দেওয়া হয়। এছাড়া প্রতিযোগীতায় অংশ নেওয়া প্রত্যেক প্রতিযোগীকে সনদ ও কলম দেওয়া হয়।

সকল চিত্রাঙ্কন প্রতিযোগীতায় বিচারক হিসেবে দ্বায়িত্ব পালন করেন মৌলভীবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম উমেদ আলী, সাংবাদিক নজরুল ইসলাম মুহিব, চিত্র শিল্পী শেখ নাঈমুল ইসলাম দীপু, শিল্পকলা ও মঈন উদ্দিন একাডেমীর প্রশিক্ষক ফাতেমা জুবেরী মরিয়ম প্রীয়তি, কবি আবদাল মাহবুব কোরেশী, সাংবাদিক মোজাহিদ আহমদ ও জুনেদ আহমদ ফাহিম।

জন্ম দিনটি স্মরনে স্মৃতি পরিষদের উদ্যোগে সকালে মরহুমের কবর জিয়ারত ও বাহার মর্দনের গ্রামের বাড়িতে মিলাদ ও শিরণী বিতরণ। পরে জেলা জামে মসজিদেও মিলাদ মাহফিল, দোয়া ও শিরণী বিতরণ করা হয়।

 

Share





Related News

Comments are Closed