রোববার থেকে সারা দেশে আইনজীবীদের প্রতিবাদ কর্মসূচি
বৈশাখী নিউজ ডেস্ক: প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার সঙ্গে সাক্ষাতে বাধা দেওয়ার প্রতিবাদে এবং বিচার বিভাগের ভাবমূর্তি রক্ষার দাবিতে রোববার থেকে দেশের সব জেলা বারে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি ঘোষণা করেছে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি।
শনিবার বেলা সাড়ে ১১টায় সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির শহীদ সফিউর রহমান মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেওয়া হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সমিতির সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদীন।
লিখিত বক্তব্যে সমিতির সভাপতি বলেন, ‘বিচার বিভাগের প্রধান কর্তাব্যক্তি প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার নিজেই স্বাধীন নয়, পরাধীন। সরকার তাকে বলপ্রয়োগ করে ছুটিতে পাঠিয়ে দিয়েছে। যা বিচার বিভাগর সঙ্গে সরকারের প্রতারণা।’
বিচার বিভাগের ভাবমূর্তি রক্ষায় রোববার থেকে বৃহস্পতিবার (১২ অক্টোবর) পর্যন্ত প্রতিদিন দেশের সব জেলা বারে আইনজীবীরা মানববন্ধন ও প্রতিবাদ সভা পালন করবেন।
বৃহস্পতিবার এ বিষয়ে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে বলেও জানান আইনজীবী সমিতির সভাপতি। এর আগে আইনজীবী সমিতির পক্ষ থেকে দেখা করতে গেলে তাদের প্রধান বিচারপতির বাসভবনের সামনে বাধা দেওয়া হয়।
প্রধান বিচারপতির অসুস্থতা এবং ছুটি নিয়ে তৈরি হওয়া উদ্ভূত পরিস্থিতি নিয়ে এই সংবাদ সম্মেলন করে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি।
এ সময় জ্যেষ্ঠ সহ-সম্পাদক উম্মে কুলসুম রেখা, সদস্য আয়শা আক্তার, শামীমা সুলতানা দীপ্তিসহ বিএনপিপন্থী আইনজীবীরা উপস্থিত ছিলেন।
Related News
প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান মার্কিন দূতাবাসের
বৈশাখী নিউজ ডেস্ক: সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতারণা থেকে সতর্ক থাকতে পরামর্শ দিয়েছে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস। মঙ্গলবারRead More
ঢাকার দুই সিটি করপোরেশনে মেয়র প্রার্থী ঘোষণা করল এনসিপি
বৈশাখী নিউজ ডেস্ক: আসন্ন ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশন নির্বাচন ঘিরে নিজেদের মেয়র প্রার্থীRead More



Comments are Closed