বলের আঘাতে আম্পায়ার নিহত
স্পোর্টস ডেস্ক : রাজধানীর মুগদা গ্রিন মডেল টাউন এলাকার বালুর মাঠে ক্রিকেট খেলার সময় বলের আঘাতে এক কিশোর নিহত হয়েছে। তার নাম রফিকুল ইসলাম (১৭)। খেলায় সে আম্পায়ারের দায়িত্ব পালন করছিল। শুক্রবার দুপুরে এ ঘটনা ঘটে। নিহত রফিকুল পরিবারের সঙ্গে মুগদা এলাকার দানবের গলির ১৭৩ নম্বর বাসায় থাকত।
নিহতের বড় ভাই শফিকুল ইসলাম জানান, স্থানীয় একটি দর্জির দোকানে কাজ করত রফিকুল। শুক্রবার দোকান বন্ধ থাকায় সে বন্ধুদের সঙ্গে গ্রিন মডেল টাউন এলাকার বালুর মাঠে ক্রিকেট খেলতে যায়। খেলায় আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করছিল সে। এ সময় বল এসে তার বুকে লাগলে সে অসুস্থ হয়ে পড়ে। সেখান থেকে তাকে বাসায় নিয়ে গেলে তার অবস্থা আরো অবনতি হয়। পরে দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
উল্লেখ্য, তিন বছর আগে মাথায় বল লেগে মারা যান ইসরায়েলের এক আম্পায়ার। তার পরই আম্পায়ারের নিরাপত্তার বিষয়টি মাথায় আসে। আন্তর্জাতিক ম্যাচে আর্ম-গার্ড নিয়ে আম্পায়ারিং করতে দেখা যায় অস্ট্রেলিয়ান ব্রুস অক্সেনফোর্ড। ২০১৫-তে টি-২০ বিশ্বকাপের ওয়ার্ম-আপ ম্যাচে প্রথমবার আর্ম-গার্ড নিয়ে আম্পায়ারিং করেন অক্সেনফোর্ড। তার পর আইপিএল ম্যাচে এই গার্ড নিয়ে আম্পায়ারিং করেন অজি আম্পায়ার।
বছর তিনেক আগে ক্রিকেট মাঠে অজি টেস্ট ওপেনার ফিলিপ হিউজের মৃত্যুর পর বাইশ গজে ক্রিকেটার ও আম্পায়ারদের অতিরিক্ত প্রোটেকশনের দাবি ওঠে। ২০১৪-র নভেম্বরে সিডনিতে শেফিল্ডের ম্যাচে মাথায় বল লেগে মারা যান হিউজ। তার পরও বেশ কয়েকজন ক্রিকেটার বাইশ গজে প্রাণ হারিয়েছেন।
Related News
আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন
স্পোর্টস ডেস্ক : ফুটবলের আকাশে আবার রক্তিম সূর্যোদয়। আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপRead More
গোল বন্যার ম্যাচে ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপে তৃতীয় ইংল্যান্ড
স্পোর্টস ডেস্ক: আর্জেন্টিনার বিপক্ষে সেমিফাইনালে অতিরিক্ত রক্ষণাত্মক ফুটবল খেলার দরুন তীব্র সমালোচনার মুখে পড়েছিল ইংল্যান্ড।Read More



Comments are Closed