Main Menu

বিশ্বনাথে দু’পক্ষের সংঘর্ষে আহত ৫

বিশ্বনাথ প্রতিনিধি: বিশ্বনাথে গরুর ঘাস কাটা কে কেন্দ্র করে দু-পক্ষের সংঘর্ষে অনন্ত ৫জন আহত হয়েছেন। শনিবার সন্ধ্যায় উপজেলার জাহারগাঁও গ্রামের রহমত খান ও আজিজ মিয়া লোকজনের মধ্যে এঘটনা ঘটে। উভয় পক্ষের আহতরা হলেন জাহারগাঁও গ্রামের মামুন খান, শিপন খান, শাহেদ আহমদ, জাবেদ মিয়া, নানটু। গুরুতর আহতদের সিলেট ওসমানী হাসপাতালে প্রেরণ করা হয়েছে। সংঘর্ষের বিষয়টি নিশ্চিত করে স্থানীয় ইউপি সদস্য হেলাল মিয়া বলেন, বিষয়টি আপোষ-মিমাংসার চেষ্ঠা চলছে।
জানা গেছে, উপজেলার সদর ইউনিয়নের জাহারগাঁও গ্রামের রহমত খান ও আজিজ মিয়ার লোকজনের মধ্যে শনিবার সকালে গরুর ঘাস কাটাকে কেন্দ্র করে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে এরই জের ধরে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র-সস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের অনন্ত ৫জন আহত হন।
বিশ্বনাথ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছয়ফুল হক বলেন, বিষয়টি এলাকার গণমান্য ব্যক্তিবর্গের মাধ্যমে আপোষ-নিস্পত্তি করার চেষ্ঠা চলছে।
বিশ্বনাথ থানার ওসি শামসুদ্দোহা পিপিএম বলেন, বিষয়টি শুনেছি। তবে অভিযোগ পেলে তদন্তপূর্বক আইনি ব্যবস্থা গ্রহন করা হবে বলে তিনি জানান।

Share





Related News

Comments are Closed