Main Menu

সিলেটে বিএনপি নেতা আব্দুস সালামের ইন্তেকাল

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট মহানগর বিএনপির আওতাধিন ৬নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আব্দুস সালাম আর সেই। শনিবার (৭ অক্টোবর) ভোর ৫টার দিকে সিলেট ওসমানী মেডিকেল কলেজে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্নালিল্লাহি…রাজিউন। মৃত্যুকালে তার বয়েস হয়েছিল ৫৭ বছর। তিনি স্ত্রী, ৩ ছেলে ও ২ মেয়ে সহ অসংখ্যা আত্মীয়-স্বজন রেখে গেছেন।
শনিবার বাদ জোহর নগরীর বাদামবাগিচা জামে মসজিদে তার নামাজে জানাযা অনুস্টিত হয়। এতে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপার্সন উপদেষ্ঠা খন্দকার আব্দুল মুক্তাদির, সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন, সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম, সহ-সভাপতি হুমায়ুন কবির শাহীন, কাউন্সিলর ফরহাদ চৌধুরী শামীম,উপদেষ্ঠা সরফরাজ আহমদ চৌধুরী, যুগ্ম সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, হুমায়ুন আহমদ মাসুক, মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ খান জামাল, সাবেক কমিশনার আবু নসর বকুল, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক লুৎফুর রহমান, পরিবার কল্যাণ সম্পাদক ললি­ক আহমদ চৌধুরী, কৃষি সম্পাদক আব্দুল মান্নান পুতুল, সুহাদ রব চৌধুরী, আব্দুল হাদী মাসুম, নজির হোসেন, নুরুল মোমিন চৌধুরী খোকন, দিলোয়ার হোসেন, নুরুল ইসলাম রিমন, আলী হোসেন, আশরাফ সিদ্দিকী রাহাত, আব্দুল হান্নান, কাজী আব্দুল ওয়াহিদ ইমরান প্রমুখ।
এদিকে ৬নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আব্দুস সালাম এবং মহানগর বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. আশরাফ আলী নাতীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন ও সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম। এক শোক বার্তা নেতৃবৃন্দ তাদের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন জানিয়েছেন।
মেয়র আরিফুল হক চৌধুরী’র শোক;
সিলেট মহানগরীর ৬নং ওয়ার্ড বিএনপি’র সাধারণ সম্পাদক আব্দুস সালাম এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী। এক শোক বার্তা মেয়র আরিফুল হক চৌধুরী আব্দুস সালাম এর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

 

Share





Related News

Comments are Closed