সিলেটে বাংলাদেশের সিরিজ হার
স্পোর্টস ডেস্ক : অবশেষে ম্যাচটি রক্ষা করতে পারলো না বাংলাদেশ। যেখানে সিরিজ ড্র করতে বাংলাদেশকে তাদের সর্বোচ্চটা দিতে হতো সেখানে অসহায় ভাবে আত্মসমর্পন করলো বাংলাদেশ অনুর্ধ্ব-১৯ ক্রিকেট দল। শুক্রবার সিরিজের শেষ ম্যাচে আফগানদের ছক্কা বৃষ্টিতে মূলত ৩৩ রানে হারে বাংলাদেশ। দুদল মোট ১৭টি ছক্কা হাকিয়েছ তার মাঝে ১৫টি ছক্কাই হাকিয়েছে আফগানিস্তান। ৫ ম্যাচের সিরিজ ৩-১ জিতে নিয়েছে আফগানিস্তান।
টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে ধারাবাহিক ভাবে উইকেট হারাতে থাকে আফগানিস্তান। এককটা সময় তারা ১১৫ রানে ৫ উইকেট হারিয়ে বসে। তবে ওপেনার ইব্রাহিম একপাশ আগলে রেখে ১০৭ বলে ৮৩ রানের ইনিংস খেলেন। তবে আফগানদের ইনিংসের বিনোদনের পর্ব ছিলো আব্দুল রসূলের ইনিংসটি। ৪৭ বলে ৭৫ রানের ইনিংটিতে তিনি ছক্কা হাকিয়েছেন ৮ টি। তার এই ইনিংটিতে তিনি বাংলাদেশের বোলারদেরকে কোন প্রকার সুযোগদেন নি। শেষ দিকে কায়েস ৪টি ছয়ের সাহায্যে ১১বলে ২৮ রান করলে আফগ্নদের সংগ্রহ দাড়ায় ৬ উইকেটে ২৩৯ রান।
বাংলাদেশের হয়ে নাঈম হাসান সর্বোচ্চ দুটি উইকেট লাভ করেন।
২৪০ রানের জয়ের লক্ষে খেলতে নেমে বাংলাদেশ শুরু থেকে উইকেট হারাতে থাকে। তবে বাংলাদেশের কোন ব্যাটসম্যান ক্রিজে বেশীক্ষণ ঠিকতে পারেননি। তবে স্রুতের বিপরীতে ছিলেন তৌহিদ রূদয়।তার ১০৭ বলে ৯৩ রানের ইনিংসটি বাংলাদেশকে ম্যাচে রাখে। তার সাথে সাইফ ২৫, রাকিব ২৮ ছাড়া যোগ্য কোন সঙ্গি না থাকায় বাংলাদেশ ২০৬ রানে অলআউট হয়ে যায়।
Related News
আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন
স্পোর্টস ডেস্ক : ফুটবলের আকাশে আবার রক্তিম সূর্যোদয়। আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপRead More
গোল বন্যার ম্যাচে ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপে তৃতীয় ইংল্যান্ড
স্পোর্টস ডেস্ক: আর্জেন্টিনার বিপক্ষে সেমিফাইনালে অতিরিক্ত রক্ষণাত্মক ফুটবল খেলার দরুন তীব্র সমালোচনার মুখে পড়েছিল ইংল্যান্ড।Read More



Comments are Closed