গোয়াইনঘাটে নৌকা বাইচ প্রতিযোগিতা অনুস্টিত
গোয়াইনঘাট প্রতিনিধি: সিলেটের গোয়াইনঘাটে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতার ফাইনাল খেলা সম্পন্ন হয়েছে। ৫ অক্টোবর বৃহস্পতিবার বিকেলে পিয়াইন নদীর বাংলাবাজার এলাকায় এ প্রতিযোগিতা সম্পন্ন হয়।
বৃহত্তর জাফলং ইঞ্জিন নৌক মালিক সমিতির উদ্যোগে সংগঠনের সভাপতি আনোয়ার আহমেদের সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন পূর্ব জাফলং ইউনিয়নের চেয়ারম্যান লুৎফুর রহমান লেবু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পূর্ব জাফলং ইউনিয়ন আওয়ামীলীগের আহবায়ক মিনহাজুর রহমান, তোয়াকুল কলেজের অধ্যাক্ষ লোকমান হোসেন শিকদার, গোয়াইনঘাট থানার এস আই সমিরন দাস, ইউপি সদস্য আব্দুল কাদির, শাহআলম, সাবেক সদস্য ইব্রাহিম আলী, উপজেলা যুবলীগের আহবায়ক ফারুক আহমদ, উপজেলা শ্রমিক লীগের সভাপতি মাসুক আহমেদ, নৌকা বাইচ প্রতিযোগিতার পরিচালনা কমিটির সদস্য নান্নু মিয়া প্রমুখ।
প্রতিযোগিতা শেষে অতিথিবৃন্দ বড় নৌকার বিজয়ী দল কানাইঘাট উপজেলার কাজির পাতনের আজিজুর রহমান ও ছোট নৌকার বিজয়ী দল গোয়াইনঘাট উপজেলার বলেশ্বর গ্রামের মহির উদ্দিনের দলকে পুরুস্কার প্রদান করেন।
Related News
আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন
স্পোর্টস ডেস্ক : ফুটবলের আকাশে আবার রক্তিম সূর্যোদয়। আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপRead More
গোল বন্যার ম্যাচে ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপে তৃতীয় ইংল্যান্ড
স্পোর্টস ডেস্ক: আর্জেন্টিনার বিপক্ষে সেমিফাইনালে অতিরিক্ত রক্ষণাত্মক ফুটবল খেলার দরুন তীব্র সমালোচনার মুখে পড়েছিল ইংল্যান্ড।Read More



Comments are Closed