Main Menu

সিলেটে যাত্রা শুরু করলো ‘জয়যাত্রা ফাউন্ডেশন’

বৈশাখী নিউজ ২৪ ডটকম: ‘তুমি যদি দৃশ্যমান মানুষকে ভালবাসতে না পারো, তবে অদৃশ্য ঈশ্বরকে কী করে ভালবাসবে?’ মাদার তেরেসার এই আদর্শে উজ্জীবিত হয়ে আর্তমানবতার সেবার ব্রত নিয়ে প্রায় চার বছর আগে পথচলা শুরু করে ‘জয়যাত্রা ফাউন্ডেশন’-নামে একটি সংগঠন। দেশের বিভিন্ন স্থানে অসহায় মানুষদের পাশে দাঁড়ানো এ সংগঠন এবার যাত্রা শুরু করেছে সিলেটে।

বৃহস্পতিবার রাতে ‘জয়যাত্রা ফাউন্ডেশন’র সিলেটে যাত্রা শুরু উপলক্ষ্যে নগরীর একটি অভিজাত রেস্টুরেন্টের হলরুমে আয়োজন করা হয় সংবাদ সম্মেলনের। সংগঠনের সিলেট বিভাগ এর কো-অর্ডিনেটর সৈয়দ আশরাফ আহমদ ফয়েজের পরিচালনায় সংবাদ সম্মেলনে সংগঠনের বিভিন্ন দিক ও পরিকল্পনা সম্পর্কে জানান ‘জয়যাত্রা ফাউন্ডেশন’র চেয়ারপার্সন হেলেনা জাহাঙ্গীর। এছাড়া বক্তব্য রাখেন ফাউন্ডেশনের ট্রাষ্টি জাহাঙ্গীর আলম, মহাসচিব মো. ওয়াহিদুজ্জামান, মিডিয়া বিষয়ক সম্পাদক শহিদুল ইসলাম শেখর প্রমুখ।

সংগঠনটির চেয়ারপার্সন হেলেনা জাহাঙ্গীর বলেন- এই সমাজের কিছু মানুষ আছেন যারা এসব সস্তা সমালোচনার তোয়াক্কা না করে মানুষের কল্যানে নিজেদের উৎসর্গ করে দৃষ্টান্ত রেখেছেন। তাদেরই অন্যতম একজন হচ্ছেন, আর্তমানবতার সেবায় নিবেদিত ‘মাদার তেরেসা’। সেই মাদার তেরেসার মহিমান্বিত কর্মযজ্ঞের পদাংক অনুসরন করেই মানবতার সেবায় নিযোজিত হয়েছে ‘জয়যাত্রা ফাউন্ডেশন’।

রাজধানী ঢাকার অসহায় মানুষের পাশে দাড়ানোর পাশাপাশি সংগঠনটি এখন ছড়িয়ে পড়ছে দেশের সর্বত্র। দায়িত্ব নিয়েছে ঝিনাইদহের শৈলকূপার নিভৃত পল্লীর ‘শিশুকলি বিদ্যানিকেতন’ নামক অবহেলিত শিশুদের শিক্ষাদানের প্রতিষ্ঠানের। এই সংগঠনের পক্ষ থেকে কুমিল্লার বুড়িচং উপজেলার ময়নামতি ইউনিয়নের চানসার গ্রামে বি ডি আর বাড়ীতে হতদরিদ্র বৃদ্ধাদের মাঝে (আজীবন ভাতা) প্রদান করা হয়। এগুলো ছাড়াও দেশের বিভিন্ন জেলায় সামাজিক কর্মযজ্ঞ চালিয়ে যাচ্ছে সংগঠনটি।

সিলেটে যাত্রাশুরুর দিনেই শহরতলীর খামিদনগরে মাদার তেরেসা মিশনারীজ অব চ্যারিটি শান্তি ভবনে অসহায় ও সুবিধা বঞ্চিত শিশুদের সাথে মধ্যাহ্ন ভোজ এবং শিক্ষা সামগ্রী বিতরণী করেছে। নগরীর মিরাবাজার এলাকায় করা হয়েছে সংগঠনের একটি অফিসও।

এছাড়া সিলেটে একটি নাইট স্কুল করার সিদ্ধান্ত নিয়েছে ‘জয়যাত্রা ফাউন্ডেশন’। মিরাবাজারস্থ সিলেট মডেল স্কুলের ভবন ভাড়া নিয়ে শীই এই স্কুল চালু করবে সংগঠনটি।

সংবাদ সম্মেলনে ‘জয়যাত্রা ফাউন্ডেশন’র কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং সিলেটের দায়িত্বশীলরা উপস্থিত ছিলেন।

 

Share





Related News

Comments are Closed