বিএসএফ’র গুলিতে বাংলাদেশি নিহত
বৈশাখী নিউজ ডেস্ক : কুড়িগ্রামের ভুরুঙ্গামারী সীমান্তে বিএসএফের গুলিতে জাহাঙ্গীর হোসেন (৩৫) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছে। বুধবার বিকেলে উপজেলার বলদিয়া ইউনিয়নের মংলারকুটি খুটামারা সীমান্তে এ ঘটনা ঘটে। নিহত জাহাঙ্গীর হোসেন ভুরুঙ্গামারী উপজেলার বলদিয়া ইউনিয়নের মংলারকুটি গ্রামের মৃত তোফাজ্জল হোসেনের ছেলে।
স্থানীয়রা জানায়, জাহাঙ্গীর হোসেন বিকেলে সীমান্তের ১০১৩নং আন্তর্জাতিক পিলারের কাছে গেলে ভারতের ১১০ বিএসএফ ব্যাটালিয়নের লক্ষ্মীমারী ক্যাম্পের সদস্যরা তাকে লক্ষ্য করে গুলি চালায়।
এসময় পাঁজরে গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন জাহাঙ্গীর। পরে এলাকাবাসী আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে ভুরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কুড়িগ্রাম ৪৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আউয়াল উদ্দীন আহমেদ (পিএসসি) বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত হওয়ার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, বৃহস্পতিবার পতাকা বৈঠকের মাধ্যমে বাংলাদেশি হত্যার প্রতিবাদ জানাব।
Related News
পঞ্চগড়ে পিকনিক খেয়ে বাড়ি ফেরা হলোনা ব্যবসায়ী বিপ্লবের
মো. সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: রাতে দেবীগঞ্জ উপজেলা শহর থেকে ব্যবসায়ীক কাজ শেষেRead More
কুড়িগ্রামে পুকুরে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাকাটা থানার কেদার ইউনিয়নের ঢলুয়াবাড়ী গ্রামে পুকুরের পানিতে ডুবেRead More



Comments are Closed