জেসিয়া হলেন নতুন ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’
বৈশাখী নিউজ ডেস্ক: জেসিয়া ইসলামই হলেন নতুন ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ-২০১৭’। জান্নাতুল নাঈম এভ্রিলের খেতাব বাতিলের পর তাকে নতুন বিজয়ী ঘোষণা করা হয়েছে।
বুধবার সন্ধ্যায় হোটেল ওয়েস্টিনে বিচারকদের মধ্য থেকে বিবি রাসেল জেসিয়ার নাম ঘোষণা করেন।
বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনশন সিটির নবরাত্রি মিলনায়তনে এভ্রিলকে ঘোষণা করা হয় ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ-২০১৭’। এরপর থেকেই আলোচনায় আছে পুরো আয়োজনটি। চূড়ান্ত অনুষ্ঠান ঘিরে সৃষ্টি হয় নানা বির্তক।
প্রথমে ওই সময় শীর্ষ ১০ প্রতিযোগীর মধ্যে জান্নাতুল সুমাইয়া হিমিকে বিজয়ী ঘোষণা করার কিছুক্ষণের মধ্যেই আয়োজকরা জানান, তিনি হয়েছেন দ্বিতীয় রানারআপ! পরে জান্নাতুল নাঈম এভ্রিলকে বিজয়ী ঘোষণা করা হয়।
খবর বেরোয় বিবাহিত এভ্রিল ছিলেন আয়োজক প্রতিষ্ঠান অন্তর শোবিজের পছন্দ। বিচারকের রায়ের তোয়াক্কা না করেই এভ্রিলের নাম ঘোষণা করা হয়। জেসিয়া তখন হয়েছিলেন দ্বিতীয় রানারআপ। পরে তাকে প্রথম রানারআপ ঘোষণা করেন স্বপন চৌধুরী।
অন্তর শোবিজের চেয়ারম্যানের ঘোষিত ফল অনুযায়ী ওই দিন বিজয়ী হন এভ্রিল। আর জেসিয়া প্রথম রানারআপ এবং হিমি দ্বিতীয় রানারআপ হন।
উল্লেখ্য, ‘লাভেলো মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালের বিচারক ছিলেন জুয়েল আইচ, শম্পা রেজা, বিবি রাসেল, চঞ্চল মাহমুদ, রুবাবা দৌলা ও সোনিয়া বশির কবির। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন শিনা চৌহান।
Related News
এমসি কলেজে ফিল্ম অ্যান্ড ফটোগ্রাফি সোসাইটি’র যাত্রা শুরু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান মুরারি চাঁদ কলেজে (এমসি কলেজ) আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করতেRead More
নায়ক সালমান শাহর ৩০তম মৃত্যুবার্ষিকী আজ
বিনোদন ডেস্ক: ঢাকাই চলচ্চিত্রের ইতিহাসে সবচেয়ে আলোচিত ও জনপ্রিয় নায়কদের একজন সালমান শাহ। অল্প সময়েরRead More



Comments are Closed