আমড়ার চাটনি যেভাবে তৈরি করবেন?
বৈশাখী নিউজ ডেস্ক: আমড়া খেতে অনেকেই ভালোবাসেন। টকজাতীয় এ ফলটির মধ্যে রয়েছে ভিটামিন ‘সি’। আমড়া তো এমনিতেই খাওয়া হয়, তবে একটু ভিন্ন স্বাদ আনার জন্য তৈরি করতে পারেন আমড়ার চাটনি।
আমড়ার চাটনি তৈরিতে যা প্রয়োজন:-
কাঁচা আমড়া- সাত থেকে আটটি
সরষে বাটা- আধা কাপ
হলুদ- এক চা চামচ
শুকনো মরিচ- তিন/চারটি
চিনি- আধা কাপ
লবণ- স্বাদমতো
সরষের তেল- পরিমাণমতো
পানি- প্রয়োজনমতো
যেভাবে তৈরি করবেন:-
প্রথমেই একটি প্যানে অল্প তেল দিয়ে গরম করুন। তেল গরম হলে সরষে, শুকনো মরিচ ফোড়ন দিয়ে আমড়াগুলো হালকা করে ভেজে নিন। ভাজার সময় সামান্য একটু লবণ ও হলুদ দিন। এবার ভাজা হয়ে এলে আমড়ার মধ্যে সম্পূর্ণ চিনিটা ঢেলে দিন।
এর পর অল্প একটু নাড়াচাড়া করে পানি ঢালুন। কড়াইয়ে ঢাকনা দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করুন। আমড়া সেদ্ধ হয়ে এলে ঢাকনা সরিয়ে সরষে বাটা দিন। সরষে বাটা আমড়ার সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে অল্প আঁচে একটু রেখে দিন। এরপর মাখা মাখা হয়ে এলে নামিয়ে রাখুন। এভাবেই তৈরি হয়ে গেল আমড়ার চাটনি।
Related News
দেশের মোটরসাইকেল প্রেমীদের জন্য বড় সুখবর
লাইফস্টাইল ডেস্ক: দেশে ৩৭৫ সিসি পর্যন্ত ইঞ্জিনক্ষমতার মোটরসাইকেল আমদানির সুযোগ দিয়েছে সরকার। নতুন আমদানিনীতিতে সম্পূর্ণRead More
যে ৮ টুথপেস্টে পাওয়া যায়নি মাইক্রোপ্লাস্টিক
বৈশাখী নিউজ ডেস্ক: দেশের বাজারে বিক্রি হওয়া প্রচলিত টুথপেস্টের বড় একটি অংশে মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি শনাক্তRead More



Comments are Closed