এমআইএসটিতে কোর্স পদ্ধতি চালুর সিদ্ধান্ত
বৈশাখী নিউজ ডেস্ক: মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে (এমআইএসটি) সেমিস্টার পদ্ধতি থেকে কোর্স পদ্ধতি প্রবর্তনের সিদ্ধান্ত নিয়েছে কাউন্সিল অব এমআইএসটি। বুধবার (৪ অক্টোবর) শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের সভাপতিত্বে অনুষ্ঠিত কাউন্সিল সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের (আইএসপিআর) সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বুধবার মিরপুর সেনানিবাসের মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে (এমআইএসটি) শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের সভাপতিত্বে এমআইএসটি’র ১৯তম সভা অনুষ্ঠিত হয়। এসময় শিক্ষামন্ত্রীকে স্বাগত জানান এমআইএসটি’র কমান্ড্যান্ট মেজর জেনারেল মো. আবুল খায়ের।
সভায় এমআইএসটিতে সেমিস্টার পদ্ধতি থেকে কোর্স পদ্ধতি প্রবর্তন, আন্ডারগ্র্যাজুয়েটে ভর্তি পরীক্ষার সংশোধিত নীতিমালা-২০১৭ অনুমোদন, প্রতি টার্ম ডিউরেশন ১৫ সপ্তাহ করার অনুমোদনের বিষয়ে বিস্তারিত আলোচনা ও বিভিন্ন সিদ্ধান্ত গৃহীত হয়।
সভায় সেনাবাহিনী প্রধান, ভারপ্রাপ্ত নৌবাহিনী প্রধান ও বিমান বাহিনী প্রধান, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার, ভিসি বিইউপি, ইঞ্জিনিয়ার-ইন-চিফ, ঢাকা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়, অর্থ মন্ত্রণালয়, প্রতিরক্ষা মন্ত্রণালয়, শিক্ষা মন্ত্রণালয় এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের উচ্চপদস্থ প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
Related News
শাবিতে ভর্তি পরীক্ষা ১৭ ও ১৮ জানুয়ারি
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার তারিখRead More
এইচএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরু, জেনে নিন নিয়ম
বৈশাখী নিউজ ডেস্ক: এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল শনিবার (৩১ অক্টোবর) প্রকাশ করা হয়েছে। প্রকাশিতRead More



Comments are Closed