ঝালকাঠিতে ক্লিনিকে অভিযান, ১৩ লাখ টাকা জরিমানা
বৈশাখী নিউজ ডেস্ক: বিভিন্ন অনিয়মের অভিযোগে নলছিটির চারটি ও ঝালকাঠি সদরের সাতটি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারকে ১৩ লাখ টাকা জরিমানা করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান (র্যাব)। এ সময় এক ক্লিনিক মালিককে এক বছরের কারাদণ্ড দেওয়া হয়।
চিকিৎসক ও প্রশিক্ষিত নার্স না থাকা, প্যাথলজিক্যাল মেয়াদ উত্তীর্ণ পরীক্ষার উপকরণসহ নানা অব্যবস্থাপনার দায়ে মঙ্গলবার বিকেলে এ আদেশ দেন র্যাব সদর দপ্তরের আইন কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. গাউছুল আজম।
র্যাব জানায়, নলছিটি শহরের টিঅ্যান্ডটি সড়কের সেবা ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারকে তিন লাখ টাকা, নাহার ডায়াগনস্টিক সেন্টারকে ৫০ হাজার টাকা, ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারকে ৫০ হাজার টাকা, হাসপাতাল সড়কের ফারজানা ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারকে দুই লাখ টাকা জরিমানা করা হয়।
এ ছাড়া টিঅ্যান্ডটি সড়কের ইমা ডায়াগনস্টিক সেন্টারের কোনো বৈধ কাগজপত্র না থাকায় মালিক মায়েল আহম্মেদকে এক বছরের কারাদণ্ড দিয়েছেন র্যাবের ভ্রাম্যমাণ আদালত। ঝালকাঠি শহরে তিনটি ক্লিনিক ও চারটি ডায়াগনস্টিক সেন্টারকে সাত লাখ টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।
এদিকে ঝালকাঠি সদর হাসপাতালে অভিযান চালিয়ে তিনটি ডায়াগনস্টিক সেন্টারের নয়জন দালালকে আটক করা হয়। তারা হাসপাতাল থেকে রোগীকে ভাগিয়ে ক্লিনিকে আনার কাজ করতেন। ভবিষ্যতে তারা এ ধরনের কাজ না করার অঙ্গীকার করায় পরে সংশ্লিষ্ট ডায়াগনস্টিক সেন্টার থেকে জরিমানা বাবদ ৪৫ হাজার টাকা আদায় করে দালালদের ছেড়ে দেওয়া হয়।
র্যাব সদর দপ্তরের আইন কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. গাউছুল আজম ভ্রাম্যমাণ আদালতসহ বিশেষ অভিযান পরিচালনা করেন। এ সময় র্যাব ৮-এর জ্যেষ্ঠ সহকারী পরিচালক মুহাম্মদ ছুরত আলম ও নলছিটি উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. আশ্রাফুল ইসলামসহ র্যাবের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
Related News
ভোলায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: ভোলার বোরহানউদ্দিন উপজেলায় পানিতে ডুবে একই বাড়ির ২ শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছেRead More
ভোলায় বাবাকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে দুই ভাইয়ের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: ভোলায় পৃথক ঘটনায় বোরহানউদ্দিন ও দৌলতখানে তিনজনের মৃত্যু হয়েছে। বোরহানউদ্দিনে বিদ্যুৎস্পৃষ্ট বাবাকেRead More



Comments are Closed