Main Menu

সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের সম্পাদকসহ ৫ জন বহিস্কার

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের (রেজি: নং চট্র-১৯৩৩) সাধারণ সম্পাদকের পদ থেকে মো, ছাদিক মিয়াসহ ৫ জনকে সংগঠন ও পদপদবি থেকে বহিস্কার করা হয়েছে। শ্রমিকদের টাকা আত্মসাত ও গঠনতন্ত্র বিরোধী কার্যক্রমের অভিযোগের প্রেক্ষিতে কমিটির এক সাধারণ সভায় তােেদর বহিস্কারের সিদ্ধান্ত নেওয়া হয়।
সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি আরিফুল ইসলাম ও যুগ্ম সাধারণ সম্পাদক সফর আলী খান সাক্ষরিত এক পত্রে ওই বহিস্কারের কথা জানানো হয়েছে।
বুধবার বহিস্কারের বিষয়টি চট্রগ্রামস্থ বিভাগীয় শ্রম দপ্তরের যুগ্ম শ্রম পরিচালক ও সিলেটের আঞ্চলিক সহকারি শ্রম পরিচালককে জানানো হয়েছে। অন্য বহিসকৃতরা হচ্ছেন, সহ সভাপতি ময়না মিয়া, সাংগঠনিক সম্পাদক মুহিদুল ইসলাম, সদস্য আলী হোসেন জাকির ও সাজু মিয়া।
বহিস্কারের আদেশে উল্লেখ করা হয়, সাধারণ সম্পাদক মো, ছাদিক মিয়া দীর্ঘ ১১ বছর ধরে সংগঠনের সাধারণ শ্রমিকদের কাছ থেকে নামে বেনামে ও বিভিন্ন ইস্যুতে টাকা উত্তোলন করেন। প্রয়াত সভাপতি আবুল কালাম আজাদের মৃত্যু পরবর্তী শোক সভা উপলক্ষে সিলেট বিভাগের সকল হোটেল সাধরণ শ্রমিক বিভিন্ন জেলা উপজেলা আঞ্চলিক কমিটি, দরদি ও শুভাকাঙ্খীদের কাছ থেকে প্রাপÍ প্রয় ৪ লাখ টাকা উত্তোলন করেন। এর মধ্যে ছাদিক মাত্র ৮০ হাজার টাকার হিসাব দিলে জেলা কমিটি তা গ্রহন করেনি এবং শ্রমিকদের মধ্যে অসন্তোষ দেখা দেয়।
বড় অংকের আর্থিক অনিয়মের কারণে সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের জেলা কমিটির সধারণ শ্রমিকদের দাবির মুখে গত ৭ মে সভা করা হয়। সভায় শ্রমিক হয়ে হোটেল শ্রমিক মালিক হওয়া এবং টাকা আত্মসাতের বিষয়ে তার উপর অনাস্থা আনা হয়। পরবর্তীতে ২ জুন লিখিতভাবে অনাস্থা প্রস্তাব ও ৯ জুলাই আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হয়। সর্বশেষ ২২ সেপ্টেম্বর অনুষ্টিত সাধারণ সভায় ৯০ ভাগ সদস্যের উপস্থিতিতে ছাদিক মিয়া এবং উচ্ছৃঙ্খল আচরণ ও সংগঠনবিরোধী কার্যকলাপের কারণে অপর ৪ জনকে বহিস্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়।

 

Share





Related News

Comments are Closed