লায়ন্স ক্লাব সিলেটের সেবা মাসের চতুর্থ দিন পালিত
বৈশাখী নিউজ ২৪ ডটকম: লায়ন্স ক্লাব অব সিলেটের ‘অক্টোবর সেবা মাস-২০১৭’ এর চতুর্থ দিনে বিভিন্ন কর্মসূচী পালন করা হয়েছে। দিনব্যাপী এসব কর্মসূচীর মধ্যে ছিলো বিনামূল্যে বিশেষজ্ঞ চিকিৎসকের মাধ্যমে ডেন্টাল ক্যাম্প, শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ ও বৃক্ষ রোপন এবং শিক্ষার্থীদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ।
বুধবার বেলা ২টায় শহরতলীর জামিয়া তাহ্ফিযুল কুরআন উত্তর বালুচর মাদ্রাসার শিক্ষার্থীদের ফ্রি ডেন্টাল চিকিৎসা দেওয়া হয়। এছাড়া একই প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে খাতা ও কলম বিতরণ এবং শিক্ষার্থীদের মাঝে খাদ্য বিতরণ করা হয়। তাছাড়া মাদ্রাসা ক্যাম্পাসে বিভিন্ন প্রজাতির তিন শতাধিক বৃক্ষ রোপন করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল জেলা ৩১৫ বি ১ এর প্রাক্তণ জেলা গভর্ণর লায়ন ডাক্তার আজিজুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- লায়ন্স ক্লাব অব সিলেটের প্রেসিডেন্ট লায়ন সৈয়দ এম এ কাইয়ুম, লায়ন্স শিশু হাসপাতালের চেয়ারম্যান লায়ন জহির বখত, ক্লাব সেক্রেটারি লায়ন ডা. সোলাইমান আহমদ, লায়ন্স ক্লাব অব সিলেটের অক্টোবর সেবা মাস-২০১৭ এর চেয়ারম্যান লায়ন আব্দুল হামিদ, জয়েন্ট ট্রেজারার লায়ন হুমাযুন কবীর, মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি আবুল খায়ের শামীম সহ-সভাপতি মো. সালাহউদ্দিন শিক্ষকদের মধ্যে উপস্থিত ছিলেন মাওলানা মিজানুর রহমান, মাওলানা আশিকুর রহমান, মাওলানা নুরুল রহমান, মাওলানা হাবিবুর রহমান, মাওলানা ফারুক আহমদ, মাওলানা আব্দুল মালিক, মাষ্টার তোফায়েল আহমদ প্রমুখ।
অনুষ্ঠান পরিচালনা করেন লায়ন্স ক্লাব অব সিলেটের ভাইস প্রেসিডেন্ট লায়ন ডা. খন্দকার মাজহারুল আনোয়ার শাহজাহান।
Related News
নগরভবনে সংবর্ধনা অনুষ্ঠানে যোগদান থেকে বিরত থাকা নিয়ে সিলেট মহানগর বিএনপির বিবৃতি
বৈশাখী নিউজ ডেস্ক: আয়োজকদের স্বেচ্ছাচারিতার কারণে সিলেট সিটি কর্পোরেশনের উদ্যোগে নগরভবনে অনুষ্ঠিত নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানেRead More
গণতন্ত্র পেয়েছি, রক্ষা করা এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি
বৈশাখী নিউজ ডেস্ক: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দীর্ঘ সংগ্রাম ও ত্যাগের বিনিময়ে দেশেRead More



Comments are Closed