Main Menu

সৌদিতে ছাতক প্রবাসির মর্মান্তিক মৃত্যু

কামরুল হাসান সবুজ, ছাতক প্রতিনিধি: সৌদি আরবে লিফট দূর্ঘটনায় এক ছাতক প্রবাসির মর্মান্তিক মৃত্যু ঘটেছে। তার নাম আব্দুল মছব্বির (৪০)। তিনি কালারুকা ইউয়িনের করছখালী গ্রামের মৃত আব্দুল লতিফ এর একমাত্র পুত্র।

গত ৩ অক্টোবর সৌদি আরবের তায়েফে একটি আবাসিক হোটেলের লিফট ছিড়ে এ ঘটনা ঘটে। এসময় আব্দুল মছব্বির লিফটে চড়ে উপরে যাবার পথে ৫ম তলায় গিয়ে লিফট ছিড়ে যায়। পরে লোকজন তাকে তায়েফ শহরের মালিক বিন ফয়ছল হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু ঘটে।

৪ সন্তানের জনক আব্দুল মছবির ৬ মাস পূর্বে সৌদি আরবে যান বলে তার পারিবারিক সূত্রে জানা গেছে।

 

Share





Related News

Comments are Closed