Main Menu

কমলগঞ্জে বিএমইটি মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে মণিপুরী মুসলিম শিক্ষার্থীদের অংশগ্রহণে দুই দিনব্যাপী বিএমইটি মেধা বৃত্তি পরীক্ষা বুধবার বিকাল সাড়ে ৪টায় সমাপ্ত হয়েছে। বাংলাদেশ মণিপুরী মুসলিম এডুকেশন ট্রাস্টের (বিএমইটি) আয়োজনে এই বৃত্তি পরীক্ষায় সিলেট বিভাগের ২২টি প্রাথমিক বিদ্যালয় ও ৮টি উচ্চ বিদ্যালয়ে অধ্যয়নরত দুই শতাধিক শিক্ষার্থী অংশ নেয়। ৫ম, ৮ম ও ১০ম শ্রেণির শিক্ষার্থীরা এ পরীক্ষায় অংশ নেয়। ৫ম, ৮ম ও ১০ম শ্রেণির চারটি বিষয়ে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। তিনটি শ্রেণিতে মোট ২১৫ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে।
দু’দিনব্যাপী মেধাবৃত্তি পরীক্ষা পরিদর্শন করেন জগৎসী জি, কে, এম, সাইফুর রহমান বিদ্যালয় ও মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মো: নুরুল ইসলাম, কমলগঞ্জ প্রেসক্লাবের সহ সভাপতি প্রনীত রঞ্জন দেবনাথ, মণিপুরী মুসলিম টিচার্স ফোরামের সভাপতি ভান্ডারীগাঁও উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: খুরশেদ আলী, তেতইগাঁও রশিদ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি হাজী মো: আব্দুল ওয়াহিদ, মণিপুরী মাধ্যমিক শিক্ষক কল্যাণ সমিতির সভাপতি কৃষ্ণ কুমার সিংহ, পৌরী সম্পাদক শিক্ষক সুশীল কুমার সিংহ, সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিরা। পরীক্ষায় কেন্দ্র সচিবের দায়িত্ব পালন করেন বাংলাদেশ মণিপুরী মুসলিম এডুকেশন ট্রস্টের সভাপতি ও তেতইগাঁও রশিদ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল মতিন এবং হল সুপারের দায়িত্ব পালন করেন মণিপুরী মুসলিম টিচার্স ফোরামের সাধারণ সম্পাদক ও মৌলভীবাজার আলী আমজদ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোঃ শাহাব উদ্দিন।
বাংলাদেশ মণিপুরী মুসলিম এডুকেশন ট্রাস্টের সাধারণ সম্পাদক মো: শাহাজ উদ্দিন এবং সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক হকতিয়ারখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাজ্জাদুল হক স্বপন জানান, ২০০২ সাল থেকে বিএমইটি বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়ে আসছে। চলতি বছর শুধুমাত্র দশম শ্রেণির পরীক্ষায় পাঙাল, বিষ্ণুপ্রিয়া ও মীতৈ স¤প্রদায়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। আগামীতে উন্মুক্ত করার পরিকল্পনা রয়েছে।

 

Share





Related News

Comments are Closed