রাজনগরে গৃহবধুর আত্মহত্যা!
রাজনগর প্রতিনিধি : মৌলভীবাজারের রাজনগর সদর ইউনিয়নের মজিদপুর গ্রামে শাহিনা বেগম(২০) নামে এক গৃহবধুর আত্মহননের ঘটনা ঘটেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, শাহিনা বেগম মজিদপুর গ্রামের দুবাই প্রবাসী জিতু মিয়ার স্ত্রী। মঙ্গলবার (৩ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে ঘরের তীরের সাথে ওড়না দিয়ে ফাঁস লাগানো অবস্থায় শাহিনা বেগমকে দেখতে পায় পরিবারের লোকজন। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
আত্মহত্যার কোন কারণ জানা যায়নি, এই ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
জানা যায়, গত ৮ মাস আগে রাজনগর উপজেলার সদর ইউনিয়নের মজিদপুর গ্রামের নুর মিয়ার ছেলে দুবাই প্রবাসি জিতু মিয়ার সাথে পারিবারিকভাবে টেংরা ইউনিয়নের কাছারি গ্রামের বাহরাইন প্রবাসি আব্দুল মন্নানের মেয়ে শাহিনার বিয়ে হয়।
রাজনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) শ্যামল বনিক বলেন, ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট আসলে তদন্ত করে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।
Related News
শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে ফলদ, ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ
সালেহ আহমদ (স’লিপক): পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজ বিপ্লব জোরদারের লক্ষ্যে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ২নংRead More
নিখোঁজের ৩০ ঘণ্টা পর ধলাই নদী থেকে টমটম চালকের মরদেহ উদ্ধার
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে ব্যাটারিচালিত টমটমসহ ধলাই নদীতে পড়ে নিখোঁজ হওয়ার প্রায় ৩০ ঘণ্টাRead More



Comments are Closed