হবিগঞ্জে গৌরব হত্যা মামলায় ৪জনের মৃত্যুদন্ড
ছনি চৌধুরী, হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জ জেলার আজমিরীগঞ্জ উপজেলার জিলুয়া (বৈঠাখালী) গ্রামের গৌরব চৌধুরী হত্যা মামলায় ৪ আসামীকে ফাঁসির আদেশ, ২জনকে তিন বছরের কারাদন্ড এবং তিনজনকে ১ বছরের কারাদন্ড প্রদান করা হয়েছে। একই সঙ্গে অভিযোগ প্রমাণিত না হওয়ায় ২৪ আসামীকে বেখসুর খালাস প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (০৩ অক্টোবর) বিকেল ৪টায় হবিগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মাফরোজা পারভিন এ রায় দেন।
মৃত্যুদন্ডাদেশ প্রাপ্তরা হলেন- আজমিরীগঞ্জ উপজেলার জিলুয়া (বৈঠাখালী) গ্রামের দিলীপ দাস, গৌর মোহন দাস, সমীর দাস ও তপু দাস। তিন বছরের সাজার আদেশ প্রাপ্তরা হলেন একই গ্রামের গণেশ দাস ও গৌরাঙ্গ দাস। এবং এক বছরের সাজার আদেশ প্রাপ্তরা হলেন রামু দাস, নিরদ মোহন দাস ও রামচান দাস।
মামলার বিবরণে জানা যায়, ২০০১ সালের ১০ নভেম্বর জিলুয়া গ্রামের চালের বন্দ এলাকায় জমি ও জলাশয়ের উত্তর অংশে মাছ আটকে রাখেন ওই গ্রামের পূর্বানন্দ চৌধুরীর ছেলে গৌরব চৌধুরী। আসামিরা ওই মাছ নিজেদের দাবি করে শিকার করতে গেলে উভয়পক্ষের লোকজন সংঘর্ষে লিপ্ত হন। সংঘর্ষে গৌরব চৌধুরী নিহত এবং তাদের পক্ষের বেশ কয়েকজন আহত হন। ঘটনার পরদিন গৌরব চৌধুরীর ভাই গৌরাঙ্গ চৌধুরী বাদী হয়ে আজমিরীগঞ্জ থানায় মামলা দায়ের করেন। তদন্ত শেষে পুলিশ আদালতে ৩৩ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে। এরপর ২৫ জনের সাক্ষ্যগ্রহণ শেষে মঙ্গলবার বিকেলে এ রায় দেন বিজ্ঞ আদালত। রায় দেয়ার সময় সব আসামি আদালতে উপস্থিত ছিলেন। রাষ্ট্র পক্ষের আইনজীবী ও অতিরিক্ত পিপি অ্যাডভোকেট আব্দুল আহাদ ফারুক রায়ে সন্তোষ প্রকাশ করে বলেন, এই রায়ে ন্যায় বিচার নিশ্চিত হয়েছে। অপরাধীরা শাস্তি পেলে সমাজে শান্তি প্রতিষ্ঠা হবে। আসামী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট খালিকুজ্জামান রায়ে অসন্তোষ প্রকাশ করেন এবং এ ব্যাপারে উচ্চ আদালতে আপিল করা হবে বলে জানিয়েছেন।
Related News
মানবতাবিরোধী অপরাধে ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ড
বৈশাখী নিউজ ডেস্ক: জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদকRead More
হবিগঞ্জে তরুণীকে ধর্ষণের পর হত্যা, ২ জনকে মৃত্যুদণ্ড
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের নবীগঞ্জে কিশোরী জুবা ধর্ষণ ও হত্যা মামলায় দুই আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেনRead More



Comments are Closed