চার্জকালে বিস্ফোরিত হলো আইফোন ৮
বৈশাখী নিউজ ডেস্ক: দীর্ঘ অপেক্ষার পর বাজারে ঝড় তুলেছে আইফোনের নতুন মডেল আইফোন ৮। কিন্তু আনন্দের মুহূর্তে ঘটলো নতুন বিপত্তি। কারণ নতুন মডেলের এই আইফোনটি আসতে না আসতেই খবর পাওয়া গেল বিস্ফোরণের।
সম্প্রতি এক ব্যবহারকারী তার নতুন আইফোন ৮ প্লাস বিস্ফোরণ হওয়ার কথা জানিয়েছেন। তাইওয়ানের মিডিয়ায় প্রকাশিত প্রতিবেদনে ঐ ভুক্তভোগী জানিয়েছেন, ফোনটি চার্জ করার সময় তাতে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণে বড় কোনো ক্ষতি বা আগুন দেখা না গেলেও তা কয়েক ভাগে বিভক্ত হয়ে পড়ে। এর কেসিংটিও বিস্ফোরণের চাপে নষ্ট হয়ে গেছে।
নতুন আইফোনের ক্ষেত্রে এটিই বিস্ফোরণের প্রথম ঘটনা বলা হচ্ছে। বিস্ফোরণের কারণ এখনো অজানা। ঐ ব্যক্তি বলেন, তিনি আইফোনটি কিনে মোট পাঁচ দিন ব্যবহার করেছেন। এর পরেই এ সমস্যা হয়েছে। ফোনটি আইফোনের সরবরাহ করা চার্জার ও কেবল দিয়েই চার্জ করা হচ্ছিল।
জাপানের আরেক ব্যবহারকারী জানায়, তাকে ভাঙা আইফোন দেয়া হয়েছে। সে আইফোনটির ছবিও তিনি অনলাইনে শেয়ার করেছেন। প্যাকেট খুলে তিনি এ ভাঙা আইফোনটিই পেয়েছেন বলে দাবি করেছেন।
অ্যাপল অবশ্য আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি। তবে বিস্ফোরণের ঘটনাটি নিয়ে ইতোমধ্যে তদন্ত শুরু করে দিয়েছে বিশ্ব টেক জায়ান্ট এই কোম্পানীটি। শিগগিরই এ বিষয়ে প্রতিবেদন জমা দিবে অ্যাপল। খবর দ্য ইনডিপেনডেন্টের।
উল্লেখ্য, এর আগে স্যামসাংয়ের গ্যালাক্সি নোট ৭ মডেলটিতেও ব্যাটারি বিস্ফোরণের বেশ কয়েকটি গুরুতর ঘটনার কথা জানা যায়। এরপর সে মডেলটি বাজার থেকে প্রত্যাহার করতে বাধ্য হয় স্যামসাং। আইফোনের মতো ব্রান্ডের ফোনও যে বিস্ফোরণের শিকার হতে পারে সেটি নিয়ে নতুন আলোচনা শুরু হয়ে গিয়েছে।
Related News
পরীক্ষায় নকল রুখবে এআই, সিলেটে চার তরুণের নতুন উদ্ভাবন
প্রযুক্তি ডেস্ক: একটি শ্রেণিকক্ষে একসঙ্গে পরীক্ষা দিচ্ছেন প্রায় ১০০ শিক্ষার্থী। পরীক্ষার কার্যক্রম পর্যবেক্ষণে দায়িত্বে রয়েছেনRead More
গাড়ি চালানোর সময় ব্যক্তিগত তথ্য জানাবে জেমিনি, গুগলের নতুন সুবিধা
তথ্যপ্রযুক্তি ডেস্ক: গাড়ি চালানোর সময় ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য কাজে লাগিয়ে প্রয়োজনীয় প্রশ্নের উত্তর ও পরামর্শRead More



Comments are Closed