Main Menu

তানোরে বিনামূল্য কৃষি যন্ত্রপাতি বিতরণ

আলিফ হোসেন, তানোর প্রতিনিধি: রাজশাহীর তানোর উপজেলার কলমা ইউপির অমৃতপুর আইএমএফ কৃষক সংগঠনকে বিনামূল্য কৃষি যন্ত্রপাতি (কম্বাইন হারবেষ্টার) বিতরণ করা হয়েছে। খামার যাস্ত্রিকীকরণের মাধ্যমে ফসল উৎপাদন প্রকল্প দ্বিতীয় পর্যায়-এর আওতায় নির্বাচিত কৃষক সংগঠনে কৃষি যন্ত্রপাতি বিতরণ করা হয়। এই মেশিনের মাধ্যমে ধাণের চারা রোপণ, ধান কাটা-মাড়াই ও প্যাকিং করা যাবে বাজারে এই মেশিনের দাম ৩ লাখ ৭৫ হাজার টাকা।
জানা গেছে, কৃষি যন্ত্রপাতি বিতরণ উপলক্ষে উপজেলা কৃষি স¤প্রসারণ অধিদপ্তরের সার্বিক সহযোগীতায় অমৃতপুর আইএমএফ কৃষক সংগঠন ১ অক্টোবর রোববার অমৃতপুর দাখিল মাদরাসা চত্ত¡রে কৃষক সমাবেশ আয়োজন করেন। উপজেলা কৃষি কর্মকর্তা শফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা আওয়ামী লীগের সভাপতি ও স্থানীয় সাংসদ ওমর ফারুক চৌধূরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল­াহ আল-মামুন, উপজেলা যুবলীগের সভাপতি ও কলমা ইউপি চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না, চাঁন্দুড়িয়া ইউপি চেয়ারম্যান মুজিবুর রহমান, কলমা ইউপি আওয়ামী লীগের সভাপতি মাইনুল ইসলাম স্বপন, সাধারণ সম্পাদক রওশন হাবিব, ছাত্রলীগ নেতা ফয়সাল সরকার অমি, মোর্শেদুল মোমেনিন রিয়াদ, তানভির আহম্মেদ, জাহাঙ্গির আলম, সহকারি উদ্ভীদ সংরক্ষণ কর্মকর্তা আলতাফ হোসেন ও কৃষক সংগঠনের সভাপতি নূরুল ইসলাম প্রমূখ।
প্রধান অতিথি তার বক্তব্য বলেন, আওয়ামী লীগ সরকার হলো কৃষিবান্ধব ও কৃষকের সরকার। তিনি বলেন, বিগত বিএনপি-জামায়াত জোট সরকারের সময়ে সারের জন্য কৃষককে আন্দোলন-সংগ্রাম করতে হয়েছে, আবার বন্দুকের গুলির আঘাতে অনেককে প্রাণ দিতে হয়েছে। অথচ আওয়ামী লীগ সরকার বিদেশ থেকে বেশি দামে সার কিনে এনে ভুর্তৃকির মাধ্যমে পানির দামে কৃষকের মধ্যে সার সরবরাহ নিশ্চিত করেছে। এছাড়াও সেচ ভূর্তুকি, বিনামূল্য কৃষি যন্ত্রপাতি ও কৃষি উপকরণ বিতরণ করে কৃষকের ভাগ্য উন্নয়নে সহযোগীতা করে আসছে। তিনি বলেন, শেখ হাসিনার সরকার কৃষকদের ভাগ্যর উন্নয়নে নানামূখী পদক্ষেপ গ্রহণ করায় এখন প্রতিটি কৃষক পরিবারে সূখ ঢুকেছে, নেই আশ্বিণ-কার্তিকের অভাব প্রতিটি কৃষক পরিবার স্বাবলম্বি হয়ে উঠেছে। এর পর তিনি আজিজপুর নলপুকুরিয়া মাঠে আয়োজিত ঐতিহ্যবাহী লাঠি খেলা উপভোগ করেনে। প্রতিবছর আশুরা উপলক্ষে আজিজপুর মাঠে লাঠি খেলা অনুষ্ঠিত হয়। উপজেলা যুবলীগের সভাপতি ও কলমা ইউপি চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়নার পৃষ্ঠপোষকতায় প্রতিবছর এই লাঠি খেলা অনুষ্ঠিত হয়ে আসছে।

 

Share





Related News

Comments are Closed