Main Menu

পাবনার চাটমোহরে হেলিকপ্টার বিধ্বস্ত

বৈশাখী নিউজ ডেস্ক: পাবনার চাটমোহর উপজেলায় রবিবার বিকেলে একটি বেসরকারি হেলিকপ্টার জরুরি অবতরণ করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে বিধ্বস্ত হয়েছে। এতে হেলিকপ্টারের পাইলট ও চারজন যাত্রী সামান্য আহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল পাঁচটার দিকে একটি হেলিকপ্টার বিকট শব্দে ওই এলাকার রেজাউল করিম বাবুর ধানের চাতালের উপর ভেঙে পড়ে। এ সময় এলাকাবাসীর সহায়তায় পাইলটসহ অন্যরা দ্রুত বেরিয়ে আসেন। খবর পেয়ে চাটমোহর ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে যান এবং পানি নিক্ষেপ করে হেলিকপ্টারটি বিস্ফোরণের হাত থেকে রক্ষা করে।

চাটমোহর থানার ওসি এসএম অহসান হাবীব জানান, স্কয়ারের একটি হেলিকপ্টার স্কয়ারের পরিচালক অনিকা চৌধুরীসহ অন্যদের নিয়ে ঢাকা থেকে পাবনা আসার পথে বিকেল পাঁচটার দিকে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কবলে পড়ে। এ সময় পাইলট হেলিকপ্টারটি পাবনা পল্লী বিদ্যুত্ সমিতি-১ এর সদর দফতরের সামনে একটি ধানের চাতালে ল্যান্ড করার চেষ্টা করেন। কিন্তু নিয়ন্ত্রণে না থাকায় সেটি ভেঙে পড়ে। চাটমোহর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে যাত্রীদের উদ্ধার করে। তবে ছোট হেলিকপ্টারটি বিধ্বস্ত হলেও পাইলট ও অপর চারজন যাত্রী সুস্থ আছেন।

Share





Related News

Comments are Closed