প্রবীণদের শ্রদ্ধা জানানো আমাদের নৈতিক দায়িত্ব : জেলা প্রশাসক
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের জেলা প্রশাসক মোঃ রাহাত আনোয়ার বলেছেন, প্রবীণদের সম্মান শ্রদ্ধা জানানো আমাদের নৈতিক দায়িত্ব। প্রত্যেক সন্তান তার পিতা-মাতা সহ বড়দের শ্রদ্ধার সাথে সম্মান করবে। ঠিক তেমনি ভাবে বড়দের উচিত শিশুদের ¯েœহ মমতা ও ভালোবাসা দেয়া। এর ফলে সামাজিক মূল্যবোধ সৃষ্টি হবে, পরস্পরের মধ্যে ভ্রাতৃত্ববোধ তৈরী হবে। পারস্পরিক বন্ধন যত আন্তরিক হবে, পরিবার ও সমাজ তত বেশী উপকৃত হবে। তাই আসুন আমরা বয়স বৈষম্য ভুলে একে অপরের প্রতি মমত্ববোধ ও ভালোবাসার বন্ধন দৃঢ় করি।
২৭তম অন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে ১ অক্টোবর রোববার বেলা ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে “আগামীর পথে ঃ প্রবীণের সাথে” শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক উপরোক্ত কথাগুলো বলেন।
প্রবীণ হিতৈষী সংঘ সিলেটের সভাপতি এডভোকেট সৈয়দ আশরাফ হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হাবীব, সিলেট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ আশফাক আহমদ, সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার আবুল হাসনাত খান।
সহকারী কমিশনার (নির্বাহী ম্যাজিস্ট্রেট) জেসমিন আক্তারের সঞ্চালনায় শুরুতে পবিত্র কালামে পাক থেকে তেলাওয়াত করেন সংঘের যুগ্ম সম্পাদক দেওয়ান মসুদ রাজা চৌধুরী। স্বাগত বক্তব্যে সংঘের সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ মহীউদ্দিন চৌধুরী বলেন, প্রবীণ দরদী সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দূরদর্শী সহানুভ‚তিশীল নির্দেশনায় ঐক্যান্তিক প্রচেষ্টায় প্রবীণদের জন্য চালু হয়েছে বয়স্ক ভাতা কর্মসূচী, অনুমোদিত হয়েছে- জাতীয় প্রবীণ নীতিমালা ও পাশ হয়েছে- পিতা-মাতার ভরণ পোষণ আইন ২০১৩। এছাড়াও ২০১৪ সালের ২৭ নভেম্বর মহামান্য রাষ্ট্রপতি মোঃ আব্দুল হামিদ দেশের ৬০ বা তদউর্দ্ধ বয়সী প্রবীণ জনগোষ্ঠিকে জ্যেষ্ঠ নাগরিক বা সিনিয়র সিটিজেন ঘোষণা করেছেন। তিনি আরো বলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের প্রশাসনিক অনুমোদিত সিলেট বিভাগীয় প্রবীণ নিবাস ও হাসপাতালের দুই একর ভ‚মিতে ১০ তলা বিশিষ্ট বিভাগীয় প্রবীণ নিবাস, জরা বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতাল নির্মাণ কাজের নকশার কাজ প্রক্রিয়াধীন আছে। সংঘের পক্ষ থেকে তিনি মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধানমন্ত্রী, অর্থমন্ত্রী, ভ‚মিমন্ত্রী, সমাজকল্যাণ মন্ত্রী, অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী মহোদয়গণকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা সমাজ সেবা কার্যালয়ের উপ-পরিচালক নিবাস রঞ্জন দাস, সংঘের সাবেক সভাপতি এডভোকেট আব্দুল মন্নান চৌধুরী, বর্তমান সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা এডভোকেট মুজিবুর রহমান চৌধুরী, সাংবাদিক-কলামিস্ট আফতাব চৌধুরী, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এডভোকেট দেওয়ান গোলাম রব্বানী চৌধুরী, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের সাবেক রেজিস্ট্রার জামিল আহমদ চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতিন মতিচাঁন, রহমানিয়া প্রতিবন্ধী কল্যাণ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি ও নির্বাহী পরিচালক মোঃ আতাউর রহমান খান শামছু, সংঘের অর্থ সম্পাদক মোস্তফা কামাল, নির্বাহী সদস্য আব্দুল আজিজ চৌধুরী, শিক্ষার্থী শেখ রাফি আহমদ সাদী ও সাদিয়া ইসলাম রিনি প্রমুখ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিলেটের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আব্দুল্লাহ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ শহীদুল ইসলাম চৌধুরী, জেলা সমাজ সেবা কার্যালয়ের সহকারী পরিচালক এম.এ রফিক, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা সাইদুর রহমান ভুইয়া, সিলেট প্রেসক্লাব সভাপতি ইকরামুল কবির, লায়ন ডাঃ আজিজুর রহমান, বিশিষ্ট সংগীত শিল্পী হিমাংশু বিশ^াস, এডভোকেট আখতার হোসেন খান, এডভোকেট চৌধুরী আতাউর রহমান আজাদ, এডভোকেট শামীম হাসান চৌধুরী, আনোয়ার উদ্দিন বুরহানাবাদী, হাকীম ফারুক আহমদ নোমান প্রমুখ। এর আগে সংঘের উদ্যোগে ও সিলেটের জেলা প্রশাসনের সহযোগিতায় সকাল ১০টায় জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে সিলেটের জেলা প্রশাসক মোঃ রাহাত আনোয়ারের নেতৃত্বে র্যালী অনুষ্ঠিত হয়।
দিবস পালন উপলক্ষে সংঘের উদ্যোগে প্রতি বছরের ন্যায় এবছর ‘পিতা-মাতার প্রতি অতি যতœবানের স্বীকৃতি স্বরূপ নূরুল হাসান চৌধুরীকে মমতাময় ও দেওয়ান এস.এস ফাতেমা রাজা চৌধুরীকে মমতাময়ী পুরস্কার হিসেবে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন প্রধান অতিথি জেলা প্রশাসক মোঃ রাহাত আনোয়ার।
এছাড়া বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের মধ্যে সংঘের উদ্যোগে আগামীর পথে ঃ প্রবীণের সাথে শীর্ষক রচনা প্রতিযোগিতায় বিজয়ী ১ম মোঃ কাইফ আহমদ জয়, ২য় জান্নাতুল ফাইরাজ জেবিন, যুগ্ম ভাবে ৩য় সামিন ইয়াসার ও সাদিয়া ইসরাম রিমি হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ। অনুষ্ঠানে তথ্য সমৃদ্ধ বক্তব্য প্রদান করায় বক্তাদের মধ্যে জেলা প্রশাসকের পক্ষ থেকে সম্মাননা পুরস্কার প্রদান করা হয়। সংঘের সভাপতি এডভোকেট সৈয়দ আশরাফ হোসেন সকলকে অভিনন্দন ও মোবারকবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন।
Related News
নগরভবনে সংবর্ধনা অনুষ্ঠানে যোগদান থেকে বিরত থাকা নিয়ে সিলেট মহানগর বিএনপির বিবৃতি
বৈশাখী নিউজ ডেস্ক: আয়োজকদের স্বেচ্ছাচারিতার কারণে সিলেট সিটি কর্পোরেশনের উদ্যোগে নগরভবনে অনুষ্ঠিত নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানেRead More
গণতন্ত্র পেয়েছি, রক্ষা করা এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি
বৈশাখী নিউজ ডেস্ক: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দীর্ঘ সংগ্রাম ও ত্যাগের বিনিময়ে দেশেRead More



Comments are Closed