Main Menu

সিলেটের ক্রীড়া ব্যক্তিত্ব মোস্তাক আহমেদ আর নেই

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশিষ্ট ক্রীড়া ব্যক্তিত্ব, সবার প্রিয় মুখ মোস্তাক আহমেদ আর নেই (ইন্ন লিল্লাহি ওয়া ইন্না ইলাহির রাজিউন)।

তিনি আজ রবিবার (০১ অক্টোবর) ভোর সাড়ে ৫টায় সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। মরহুমের জানাযার নামাজ আজ বাদ যোহর হযরত শাহজালাল (রহ)-এর মাজার প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়।

মরহুম মোস্তাক আহমদ ছিলেন- সিলেটের ক্রিকেট সংগঠক, সিলেট স্টেডিয়ামের প্রথম বিভাগ ক্রিকেট লীগ কমিটির সভাপতি, সিলেট মোহামেডান স্পটিং ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক, সাবেক সিলেট জেলা বেটমিন্টন চ্যাম্পিয়ন। এছাড়াও তিনি সিলেটের ক্রীড়াঙ্গনের বিভিন্ন সংগঠনের সাথে যুক্ত ছিলেন।

মরহুম মোস্তাক আহমদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক, সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল। এক শোকবার্তায় তিনি মরহুমের রুহের মাগফেরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সববেদনা জ্ঞাপন করেছেন।

Share





Related News

Comments are Closed