Main Menu

রোহিঙ্গা গণহত্যার প্রতিবাদে সিলেট ইয়াং স্টার‘র মানববন্ধন

বৈশাখী নিউজ ২৪ ডটকম: মায়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গা স¤প্রদায়ের ওপর নির্যাতন ও গণহত্যার প্রতিবাদে সিলেট ইয়াং স্টার‘র উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বাদ জুম্মা নগরীর কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে বৃষ্টির মধ্যে মানববন্ধন অনুষ্ঠিত হয়। সিলেট ইয়াং স্টার‘র আহবায়ক আশরাফুল হক তালুকদার আশরাফ‘র সভাপতিত্বে সিলেট ইয়াং স্টার‘র যুগ্ন আহবায়ক ছদরুল ইসলাম লোকমান‘র পরিচালনায়, মানববন্ধনে বক্তব্য রাখেন, সিলেট ইয়াং স্টার‘র উপদেষ্টা মো: ফিরুজ আহমদ, সিনিয়র যুগ্ন আহবায়ক হোসাইন আহমদ, যুগ্ন আহবায়ক রায়হান আহমদ, রাজু আহমদ, জিয়াউর রহমান, আলী আমজদ আজরাজ, রুহুল করিম। আরও উপস্থিত ছিলেন আব্দুল কাদের, শামীম আহমদ, জুম্মান আহমদ, সাহেদ, শুক্রর আলী, হায়দার আলী, মনির, নয়ন, সাদ্দাম আহমদ, টিপু আহমদ, ফয়সল আহমদ, আকবর আলী, মিজান আহমদ, ইব্রাহিম, কারুল ইসলাম, জাকির আহমদ, ময়না মিয়া, রায়হান আহমদ, সাঈদ আহমদ প্রমুখ।
রোহিঙ্গাদের ওপর নির্যাতন ও গণহত্যা বন্ধের দাবি জানিয়ে মানববন্ধনে বক্তারা বলেন, দেশটিতে জাতিগতভাবে মুসলমানদের নির্মূল করার চক্রান্ত চলছে। এরই ধারাবাহিকতা নির্বিচারে মানুষ হত্যা করা হচ্ছে। সেখানে মানব সভ্যতা চরমভাবে ভুলুণ্ঠিত হয়েছে। ভয়াবহ নৃশংসতা ও বর্ববরতা কেউ মেনে নিতে পারছেন না। তাই অবিলম্বে রোহিঙ্গা স¤প্রদায়ের ওপর চালানো গণহত্যাযজ্ঞ বন্ধ করুন। এ ববর হত্যা-নির্যাতন বন্ধে বিশ্ব স¤প্রদায়কে আরও জোরালো ভূমিকা পালনের আহŸান জানানো হয়।

 

Share





Related News

Comments are Closed