Main Menu

উৎকোচ নেওয়ার অভিযোগে সিলেটে দুদক কর্মচারী বরখাস্ত

বৈশাখী নিউজ ২৪ ডটকম: দুর্নীতি দমন কমিশনের (দুদক) সিলেট বিভাগীয় কার্যালয়ের প্রধান অফিস সহকারী মো. মাহবুব উল্লাহকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। দুর্নীতির অভিযোগ থেকে বাঁচিয়ে দেওয়ার কথা বলে বিভিন্নজনের কাছ থেকে অনৈতিকভাবে উৎকোচ নেওয়ার অভিযোগে বুধবার তাকে সাময়িক বরখাস্ত করা হয়।

দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য এ তথ্য নিশ্চিত করেছেন। তার বিরুদ্ধে সব অভিযোগ পূর্ণাঙ্গ তদন্ত করে পরবর্তি ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

জানা গেছে, “মাহবুব উল্লাহ নিজেকে কমিশনের তদন্ত কর্মকর্তা পরিচয় দিয়ে অভিযোগ সংশ্লিষ্ট বিভিন্ন ব্যক্তির সাথে যোগাযোগ করে অবৈধ সুযোগ নিয়ে আর্থিকভাবে লাভবান হয়েছেন। এমন অভিযোগের প্রাথমিক প্রমাণের পরিপ্রেক্ষিতে দুদকের এক সভায় তাকে সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত হয়।

 

Share





Related News

Comments are Closed