Main Menu

মেডিকেল ভর্তি: গুজবে কান না দিতে অভিভাবকদের আহ্বান মন্ত্রীর

বৈশাখী নিউজ ডেস্ক: মেডিকেল ও ডেন্টাল কলেজের আসছে ভর্তি পরীক্ষায় প্রশ্নফাঁসের কোনো সুযোগ নেই দাবি করে কোনো ধরনের গুজবে কান না দিতে পরীক্ষার্থীর অভিভাবকদের আহ্বান জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মাদ নাসিম। বুধবার দুপুরে স্বাস্থ্য মন্ত্রণালয়েল সভাকক্ষে মেডিকেল কলেজের ভর্তি পরীক্ষা সংক্রান্ত এক মিটিং শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি।

পরীক্ষা সংক্রান্ত সব ধরনের প্রস্তুতি শেষ হয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, “উচ্চ পর্যায়ের একটি কমিটি গঠন করা হয়েছে। সে কমিটি প্রশ্নপত্র তৈরি থেকে শুরু করে কেন্দ্রে পৌঁছানো পর্যন্ত মনিটরিং করছে। একারণে প্রশ্নপত্র ফাঁসের কোনো ধরনের সুযোগ নাই।’

প্রশ্নফাঁসের কোনো গুজবে কান না দিতে অভিভাবকদের আহ্বান জানিয়ে নাসিম বলেন, “কোনো কিছু শুনলে সঙ্গে সঙ্গে আমাদের জানাবেন। আমরা তাৎক্ষণিক ব্যবস্থা নেব। তাছাড়া গুজবে কান না দিয়ে শিক্ষার্থীদের মনোযোগ দিয়ে পড়াশুনা করতে বলেন মন্ত্রী।

আগামী ৬ অক্টোবর সারা দেশের ২০টি কেন্দ্রে মেডিকেল ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। রাজধানীর পাঁচটি কেন্দ্র ছাড়াও বিভিন্ন বিভাগীয় ও জেলা শহরের ১৫টি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। এবার ৮২ হাজার ৮৫৬ জন শিক্ষার্থী মেডিকেল কলেজগুলোর ভর্তি পরীক্ষায় অংশ নেওয়ার আবেদন করেছেন। এদের মধ্যে ভর্তি পরীক্ষায় যোগ্য বিবেচিত নয় হাজার ৩৪৩ জন দেশের সরকারি ও বেসরকারি বিভিন্ন মেডিকেল কলেজে ভর্তি হতে পারবেন।

এর মধ্যে ৩১টি সরকারি মেডিকেল কলেজে ভর্তি হতে পারবেন তিন হাজার ৩১৮ জন; আর বেসরকারি মেডিকেল কলেজে ভর্তি হতে পারবেন ছয় হাজার ২৫ জন।

Share





Related News

Comments are Closed