মানবিকতাকে ধারণ করে সমাজের মানুষের পাশে দাঁড়াতে হবে: মেয়র আরিফ
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী বলেছেন, সমাজের অবহেলিত সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো সকলের নৈতিক কর্তব্য। স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত মানুষকে স্বাস্থ্যসেবা পরিপূর্ণভাবে দেওয়ার জন্য এম সাইফুর ফাউন্ডেশন কাজ করে যাচ্ছে। মানবিকতাকে ধারণ করে সমাজের মানুষের পাশে দাঁড়াতে হবে।
সিলেটের মেজরটিলার ইসলামপুরে অবস্থিত জালালাবাদ চক্ষু হাসপাতালে সাবেক অর্থমন্ত্রী মরহুম এম সাইফুর রহমান ফাউন্ডেশনের পক্ষ থেকে সুবিধাবঞ্চিত রোগীদের চিকিৎসা সেবা এবং ছানি অপারেশনের জন্য অনুদান প্রদান কালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
গত মঙ্গলবার জালালাবাদ অন্ধ কল্যাণ সমিতির কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মরহুম এম সাইফুর রহমানের পুত্র এবং ফাউন্ডেশনের চেয়ারম্যান এম. কায়সার রহমান। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জালালাবাদ অন্ধ কল্যাণ সমিতির সহ সভাপতি এডভোকেট ইকবাল আহমদ চৌধুরী, ব্যারিস্টার মো. আরশ আলী, সাধারণ সম্পাদক মুফতি মোহাম্মদ হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট দেওয়ান গোলাম রব্বানী চৌধুরী, প্রচার সম্পাদক সাংবাদিক আফতাব চৌধুরী, কার্যকরী পরিষদ সদস্য অধ্যাপক ডা. এম. সালাম, তেহসিন চৌধুরী, প্রকৌশলী মো. আইয়ুব আলী, সৈয়দ আবু সাদেক, সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালক হিজকিল গুলজার, জালালাবাদ চক্ষু হাসপাতালের উপপরিচালক ডা. এম এ মতিন, প্রশাসনিক কর্মকর্তা এ টি এম জিল্লুর রহমান খান প্রমুখ।
উল্লেখ্য, এম সাইফুর রহমান ফাউন্ডেশনের পক্ষ থেকে জালালাবাদ অন্ধ কল্যাণ সমিতির হাতে দেড় লক্ষ টাকা অনুদানের চেক হস্তান্তর করেন মরহুম এম সাইফুর রহমানের পুত্র এম. কায়সার রহমান। জালালাবাদ অন্ধ কল্যাণ সমিতির এই টাকা জালালাবাদ চক্ষু হাসপাতালে ভর্তিকৃত দেড়শত রোগীর মধ্যে পঁচাত্তর জনের অপারেশন এবং সার্বিক স্বাস্থ্যসেবা নিশ্চিৎ করার জন্য কাজে ব্যবহৃত হবে। এছাড়া অনুষ্ঠানে সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের ছেলে এম. কায়সার রহমান হাসপাতালে বাকি পঁচাত্তর রোগীর চিকিৎসা সেবা নিশ্চিৎ করা এবং হাসাপাতালে একটি ¯িøট ল্যাম্প দেওয়ার প্রতিশ্রæতি দেন।
Related News
ওসমানী হাসপাতালে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে সিলেটে সর্বস্তরের সাংবাদিকদের সমাবেশ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পেশাগত দায়িত্ব পালনকালে ইন্টার্নRead More
সিলেটে লন্ডনগামী ফ্লাইটে অন্তঃসত্ত্বা নারীসহ ৪ জনের যাত্রা বাতিল
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট থেকে লন্ডনগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে চিকিৎসাসংক্রান্ত প্রয়োজনীয় কাগজপত্র দেখাতেRead More



Comments are Closed