বিদ্যুতের প্রস্তাবিত মূল্য বৃদ্ধি প্রত্যাহার দাবীতে স্মারকলিপি
বৈশাখী নিউজ ২৪ ডটকম: বিদ্যুতের প্রস্তাবিত মূল্য বৃদ্ধি প্রত্যাহার, লোডশেডিং বন্ধ, ভৌতিক বিল নিয়ে দুর্নীতি বন্ধের দাবীতে বুধবার বেলা সাড়ে ১১ টায় গ্যাস-বিদ্যুৎ গ্রাহক কল্যাণ পরিষদ কেন্দ্রীয় আহবায়ক কমিটির উদ্যোগে সিলেট নগরীর সিটি পয়েন্টের সামনে এক গণজমায়েত শেষে মিছিল সহকারে সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ে নির্বাহী ম্যাজিষ্ট্রেট, ভারপ্রাপ্ত কর্মকর্তা ট্রেজারী শেখ জাহিদ হাসান প্রিন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি পেশ করা হয়।
কেন্দ্রীয় সদস্য সচিব জননেতা মকসুদ হোসেনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সিনিয়র যুগ্ম আহবায়ক ইকবাল হোসেন চৌধুরী, পরিষদের নেতা আব্দুল মান্নান পুতুল, আব্দুল ওয়াহিদ, সৈয়দ আকরাম আল সাহান, মামুনুর রশিদ এডভোকেট, কয়েছ আহমদ সাগর, মুক্তাদির কিবরিয়া সিরাজী, মাওলানা সালেহ আহমদ শাহবাগী, ইকরাম আহমদ, ইমাম হোসেন, মল্লিক আহমদ মল্লিক, যুব নেতা এহসানুল করিম মিশু, সৈয়দ নিয়াজ আহমদ, সহকারী আইনজীবি নেতা ময়নুল হক স্বাধীন, এনামুল হক মুরাদ, মোহাম্মদ খান, সিদ্দিক আহমদ, মাওলানা সিরাজুল সুরকি প্রমুখ।
মিছিল পূর্ব সমাবেশে বক্তারা বলেন, গণমাধ্যমে প্রকাশিত সংবাদের মাধ্যমে জানা যায়, বিদ্যুৎ মন্ত্রণালয়ের অধীনে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রস্তাব করেছেন। এই মূল্য বৃদ্ধি প্রস্তাবে সাধারণ ও স্বল্প আয়ের গ্রাহকগণের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক দেখা দিয়েছে। এমনিতে চাউল সহ দ্রব্যমূল্যের উর্ধ্বগতিতে গরীব জনগণের জীবনযাপন নাবিশ^াস ও দুর্বিষহ হয়ে উঠেছে। এই দাম বাড়ানোর প্রক্রিয়া অযৌক্তিক ও গণবিরোধী। আপনার সরকার জনগণের দুঃখ-দুর্দশা লাঘবে সচেষ্ট, বলিষ্ঠ ও ইর্ষণীয় সাফল্য দেখিয়েছেন। যার মধ্যে মঙ্গা অন্যতম। সচেতন দেশবাসী লক্ষ্য করছেন আপনার সরকারের মধ্যে ঘাপটিমারা একটি দুর্নীতিবাজচক্র, গ্যাস, বিদ্যুৎ, রেল, কৃষি সহ সেবা খাতগুলোতে দুর্নীতি ও অনিয়ম করে দেশে এক মহা বিশৃঙ্খলা সৃষ্টি করছেন কিনা তা এখন খতিয়ে দেখা প্রয়োজন। এই দুর্বৃত্ত চক্রের কারণে আপনার ও আপনার সরকারের জনপ্রিয়তায় ভাটা পড়–ক দেশপ্রেমিক জনগণ তা কামনা করে না। জ¦ালানী বিশেষজ্ঞদের মতে বিদ্যুৎ উৎপাদন ব্যয় সরকারীভাবে উত্তোলন, পরিকল্পনা মাফিক ও বিশেষজ্ঞদের পরামর্শ নিয়ে বিদ্যুৎ উৎপাদন করতে পারলে ১০ হাজার কোটি টাকার বেশী উৎপাদন খরচ কমিয়ে আনা সম্ভব। অস্বাভাবিক সম্পদের দায়ে অভিযুক্ত মন্ত্রী-এমপি, এক শ্রেণীর আমলা, রাজনীতিক ও ব্যবসায়ীদের সম্পত্তি বাজেয়াপ্ত করে রাজস্ব ভান্ডার শক্তিশালী করে সেবা খাতে ভুর্তুকি দিতে পারলে আপনার সরকারের উন্নয়ন পরিকল্পনা ভিশন ৪১ অবশ্যই বাস্তবায়ন হবে ইনশাআল্লাহ।
সভাপতির বক্তব্যে মকসুদ হোসেন বলেন, আপনারা ক্ষমতায় আসার পর ২০১০ সালের ১লা মার্চ থেকে ২০১৫ সালের ১লা সেপ্টেম্বর পর্যন্ত ৬ বছরে পাইকারী বাজারে ৫ বার এবং খুচরা গ্রাহক পর্যায়ে ৭ বার বিদ্যুতের দাম বাড়িয়েছেন। তা অত্যন্ত দুর্ভাগ্যজনক। বড় বড় দুর্নীতি ও দুর্নীতিবাজদের কারণে দারিদ্র বিমোচন, সুশাসন ও মধ্যম আয়ের দেশ গড়া স্বপ্নই থেকে যাবে। তিনি অবিলম্বে নির্দোষ, সরলপ্রাণ অসংগঠিত উপর বার বার বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রক্রিয়া অনতিবিলম্বে বন্ধ করে গ্যাস-বিদ্যুত খাতে দুর্নীতির মাধ্যমে হাজার হাজার কোটি উদ্ধার সাপেক্ষে গ্যাস-বিদ্যুতের মুল্য সহনীয় পর্যায়ে নিয়ে আসার জোর দাবী জানান। মহসিন ইঞ্জিনিয়ারিং ফার্মের মাধ্যমে গ্রাহকদের মধ্যে অতিরিক্ত ও ভৌতিক বিল প্রদান বন্ধ করে এই বিভাগের এক শ্রেণীর দুর্নীতিবাজ কর্মকর্তা-কর্মচারীদের শাস্তিমূলক ব্যবস্থা সহ ঘন ঘন বিদ্যুতের লোডশেডিং বন্ধ করে বিদ্যুৎ অপচয়কারী ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে তদারকি ও নজরদারী বাড়ানোসহ গণমাধ্যমে জনগণকে সচেতন করে তুলতে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার জোর দাবী জানান।
Related News
রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠানে যোগদান না করা নিয়ে সিলেট মহানগর বিএনপির বিবৃতি
বৈশাখী নিউজ ডেস্ক: আয়োজকদের স্বেচ্ছাচারিতার কারণে সিলেট সিটি কর্পোরেশনের উদ্যোগে নগরভবনে অনুষ্ঠিত নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানেRead More
গণতন্ত্র পেয়েছি, রক্ষা করা এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি
বৈশাখী নিউজ ডেস্ক: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দীর্ঘ সংগ্রাম ও ত্যাগের বিনিময়ে দেশেRead More



Comments are Closed