বন্ধুরা যখন সেলফিতে মগ্ন ছাত্রটি তখন ডুবে মরছে!
বৈশাখী নিউজ ডেস্ক: বেঙ্গালুরুর একদল ছাত্র যখন সেলফি তোলাতে মগ্ন, তখন অপর বন্ধু পানিতে হাবুডুবু খাচ্ছে। আর সেটা তাদের নজরেই পড়েনি। বন্ধুদের নজরে না আসলেও ক্যামেরার চোখে ধরা পড়েছে সেই বন্ধুর ডোবার দৃশ্যটি। বেঙ্গালুরুর আইটি হাবের কাছাকাছি একটি পুকুরে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে।
ভারতের এনডিটিভির খবরে জানা যায়, গত রোববার কলেজের এক প্রফেসরের নেতৃত্বে পিকনিকে গিয়েছিল ২৫ জন কলেজ ছাত্রের একটি দল। এক পর্যায়ে ১২ জনের একটি দল আইটি হাবের কাছাকাছি একটি পুকুরে গোসল করতে নামে। দশ ফুট গভীর সেই পুকুরের একপাশে যখন বন্ধুরা সেলফি তুলতে ব্যস্ত ছিল, ঠিক তখনই তাদের পেছনে ডুবছিল ১৭ বছর বয়সী অপর সহপাঠী বিশ্বাস জি।
গোসল শেষে দলটি একটি মন্দির পরিদর্শনের জন্য রওয়ানা দিলেও খেয়াল করেনি হারিয়ে যাওয়া সহপাঠীর কথা। মন্দিরে যাওয়ার পর খেয়াল হলো তাদের বারজনের দলে একজনকে পাওয়া যাচ্ছে না। তখনই তাকে খোঁজা শুরু হয়। পরে মোবাইল ফোনে তোলা ছবিতে দেখা যায় সবাই পোজ দিলেও বিশ্বাস ডুবে যাচ্ছে।
পরে পুলিশ এসে পুকুর থেকে উদ্ধার করে ১৭ বছর বয়সী বিশ্বাসের লাশ।
নিহত বিশ্বাসের বাবার দাবি কলেজ কর্তৃপক্ষের অবহেলার কারণেই তার ছেলের মৃত্যু হয়েছে। এ ঘটনায় কলেজ প্রশাসন একটি তদন্ত কমিটি করেছে। বেঙ্গালুরু পুলিশও ঘটনার তদন্ত করছে বলে জানিয়েছে।
Related News
বউকে ছেড়ে ৫২ বছরের শাশুড়িকে বিয়ে করলেন ৩৫ বছরের যুবক!
বৈশাখী নিউজ ডেস্ক: ভারতের উত্তর প্রদেশের কানপুর দেহাত জেলায় এক অদ্ভুত পারিবারিক ঘটনার ভিডিও সামাজিকRead More
যে দেশে ৯৬ বছরেও কোনো শিশু জন্ম নেয়নি
আর্ন্তজাতিক ডেস্ক: বিশ্বের নানা প্রান্তে জন্মহার হ্রাস নিয়ে যখন রাষ্ট্রপ্রধানরা দুশ্চিন্তায়, তখন ইউরোপের একটি দেশRead More



Comments are Closed