প্রাইম ব্যাংক থেকে ৫ দিন টাকা তোলা যাবেনা
বৈশাখী নিউজ ডেস্ক: বৃহস্পতিবার রাত ৮টা থেকে আগামী ৫ কার্যদিবস প্রাইম ব্যাংকের ব্যাংকিং কার্যক্রম বন্ধ থাকবে। এ সময় গ্রাহক ব্যাংকে কোনো ধরণের লেনদেন করতে পারবেন না।
প্রাইম ব্যাংক সূত্রে জানা যায়, আগামী ২৮ সেপ্টেম্বর বৃহস্পতিবার রাত ৮টা থেকে ৩ অক্টোবর মঙ্গলবার রাত সাড়ে ১১টা পর্যন্ত ব্যাংকের প্রধান কার্যালয় ও শাখাসমূহে সকল ব্যাংকিং কার্যক্রম (নগদ লেনদেন, এটিএম, ডেবিট কার্ড ও ইন্টারনেট ব্যাংকিংসহ অন্যান্য সেবা) বন্ধ থাকবে।
এই সময় ব্যাংকটি তাদের নিজস্ব আইটি সিস্টেম আপডেট এবং সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে সর্বাধুনিক প্রযুক্তি স্থাপন করবে বলে জানিয়েছেন ঊর্ধ্বতন কর্তারা।
তারা জানান, আগামী ৪ অক্টোবর থেকে ব্যাংকিং কার্যক্রম যথা নিয়মে চলবে।
Related News
দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম
বৈশাখী নিউজ ডেস্ক: শুক্রবার স্বর্ণের দাম কমানোর পর ২৪ ঘণ্টা না যেতেই আবারও দাম বাড়ানোরRead More
ইউনিয়ন পর্যায়েও বসছে ভ্যাট, ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য মাসে ৫০০ টাকা
বৈশাখী নিউজ ডেস্ক: প্রান্তিক পর্যায়ের ক্ষুদ্র ব্যবসাপ্রতিষ্ঠানকে মূল্য সংযোজন কর (ভ্যাট) ব্যবস্থার আওতায় আনতে নতুনRead More



Comments are Closed