ভাসানী বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদন শুরু ৩০ সেপ্টেম্বর
বৈশাখী নিউজ ডেস্ক: টাঙ্গাইলের সন্তোষে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষের প্রথমবর্ষ প্রথম সেমিস্টারের বিএসসি (ইঞ্জিনিয়ারিং), বিবিএ, বিফার্ম ও বিএসসি (অনার্স) কোর্সে ভর্তির আবেদন আগামী ৩০ সেপ্টেম্বর থেকে শুরু হবে।
আগামী ৮ নভেম্বর পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে। তবে আবেদন ফি জমা দিতে হবে ডাচ-বাংলা মোবাইল ব্যাংকিং ‘রকেট’ এর মাধ্যমে।
এ বছর চারটি ইউনিটের অন্তর্ভুক্ত ১৫টি বিভাগে ৮১৫টি আসনের জন্য এমসিকিউ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। আগামী ৮ ডিসেম্বর ‘এ’ ও ‘বি’ এবং ৯ ডিসেম্বর ‘সি’ ও ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, ‘এ’ ইউনিটে তিনটি বিভাগে আসন রয়েছে ১৭০টি, ‘বি’ ইউনিটের ছয়টি বিভাগে ২৯৫টি, ‘সি’ ইউনিটের চারটি বিভাগে ২৩০টি এবং ‘ডি’ ইউনিটের দুটি বিভাগে ১২০টি আসন রয়েছে।
ভর্তি সংক্রান্ত যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের নোটিশ বোর্ড ও ওয়েবসাইট (www.mbstu-admission.org) থেকে জানা যাবে।
Related News
জাতিসংঘ মিলেনিয়াম ফেলোশিপে শাবিপ্রবির ২৫ শিক্ষার্থী
বৈশাখী নিউজ ডেস্ক: জাতিসংঘ মিলেনিয়াম ফেলোশিপ-২০২৬-এর জন্য শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ২৫ শিক্ষার্থীRead More
সিলেট শিক্ষা বোর্ডে এসএসসির পূণঃনিরীক্ষণে আড়াই হাজার শিক্ষার্থীর ফল পরিবর্তন
বৈশাখী নিউজ ডেস্ক: মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরিক্ষার উত্তরপত্র পূণ:মূল্যায়নে ফেল থেকে পাস করেছেন ১৮৬Read More



Comments are Closed