রোহিঙ্গা গণহত্যা বন্ধের দাবীতে হিউম্যান রাইট্স হেল্থ এন্ড এডুকেশনের মানববন্ধন
বৈশাখী নিউজ ২৪ ডটকম: মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গা মুসলমানাদের উপর আং সান সুচির সেনাবাহিন ও বৌদ্ধ সন্ত্রাসী কর্তৃক অমানবিক নির্যাতন ও গণহত্যার প্রতিবাদে ২৬ সেপ্টেম্বর মঙ্গলবার বাদ জোহর সিলেট নগরীর কোর্ট পয়েন্টে হিউম্যান রাইট্স হেল্থ এন্ড এডুকেশন সোসাইটি বিডি সিলেট জেলা শাখার উদ্যোগে এক মানববন্ধন কর্মসূচী পালিত হয়।
হিউম্যান রাইট্স হেল্থ এন্ড এডুকেশন সোসাইটি বিডি সিলেট জেলা শাখার চেয়ারম্যান হাকীম ফারুক আহমদ নোমন এর সভাপতিত্বে ও জয়েন্ট সেক্রেটারী মোঃ সাদেকুর রহমান চৌধুরীর পরিচালনায় মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন রহমানিয়া প্রতিবন্ধী কল্যাণ ফাউন্ডেশনের সভাপতি আলহাজ¦ আতাউর রহমান খান শামছু, মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাংগঠনিক সম্পাদক আব্দুল হাদী পাভেল, দৃষ্টি সমাজ কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক আশিক আহমদ, সোসাইটির ভাইস চেয়ারম্যান আবুল কালাম আজাদ, কামরুল ইসলাম, জয়েন্ট সেক্রেটারী অলীউর রহমান মাসুম, সহ সাংগঠনিক সম্পাদক সুহেল চৌধুরী, ফেরদৌস আহমদ, অর্থ সম্পাদক মোঃ নিজাম উদ্দিন, সহ অর্থ সম্পাদক মোঃ আলমগীর হোসেন, সহ শিক্ষা বিষয়ক সম্পাদক জালাল উদ্দিন, দপ্তর সম্পাদক মারুফ আহমদ, সহ দপ্তর সম্পাদক সিদ্দিক আহমদ, সহ মহিলা বিষয়ক সম্পাদক সঞ্জিতা রাণী দাস, সহ প্রচার সম্পাদক জানে আলম চৌধুরী, আল আমিন আহমদ নাঈম, আলী হোসেন, সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃ মুহিবুর রহমান মানিক, মনির চৌধুরী, সহ সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মাতউর রহমান, আল আমিন খান, সহ সমাজ কল্যাণ সম্পাদক আব্দুর রহিম প্রমুখ। শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন সহ ধর্ম বিষয়ক সম্পাদক গোলাম রব্বানী চৌধুরী।
মানববন্ধনে বক্তারা বলেন, মায়ানমারে রোহিঙ্গা মুসলিম গণহত্যার জন্য অং সান সুচিকে আন্তর্জাতিক আদালতের কাঠগড়ায় দাড় করাতে হবে। সুচি মানুষ ও মানবতার কলংক। মানুষরূপী এই রাক্ষসী সুচির বীভৎস হত্যাকান্ডের দৃষ্টান্তমূলক বিচারের জন্য বিশ^ নেতৃবৃন্দের প্রতি আহবান জানান। বক্তারা আরো বলেন, অবিলম্বে কফি আনান কমিশনের সুপারিশ বাস্তবায়ন করতে হবে। বক্তারা রোহিঙ্গা মুসলমানদের মানবিক ও নাগরিক অধিকার প্রতিষ্ঠার এবং গণহত্যা বন্ধ ও তাদেরকে সম্মানের সাথে স্বদেশে ফিরিয়ে নিয়ার জন্য প্রধানমন্ত্রীকে ক‚টনৈতিক তৎপরতা জোরদার করার দাবী জানান। বক্তরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৬ দফা বাস্তবায়নে এবং মায়ানমারের রাখাইনে স্বাধীনভাবে মুসলমানদের বসবাসের নিশ্চয়তা প্রদানে জাতিসংঘকে ভ‚মিকা রাখার জোর দাবী জানান।
Related News
ওসমানী হাসপাতালে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে সিলেটে সর্বস্তরের সাংবাদিকদের সমাবেশ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পেশাগত দায়িত্ব পালনকালে ইন্টার্নRead More
সিলেটে লন্ডনগামী ফ্লাইটে অন্তঃসত্ত্বা নারীসহ ৪ জনের যাত্রা বাতিল
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট থেকে লন্ডনগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে চিকিৎসাসংক্রান্ত প্রয়োজনীয় কাগজপত্র দেখাতেRead More



Comments are Closed