Main Menu

বানিয়াচংয়ে দুই ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

ছনি চৌধুরী, হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জ জেলার বানিয়াচংয়ে বাণিজ্য মন্ত্রনালয়াধীন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের আইন লঙ্ঘনের দায়ে দুই ব্যবসা প্রতিষ্ঠানে ৭ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) বিকালে হবিগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মোঃ আল-আমিন এর নেতৃত্বে উপজেলায় অভিযান পরিচালিত হয়। অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপন্য তৈরি, মাছি থাকা, রাস্তার পাশে ঢাকনাবিহীন খাদ্যপন্য বিক্রি ইত্যাদি অপরাধে কুটুমবাড়ী রেষ্টুরেন্ট এন্ড সুইটমিটকে ৫ হাজার টাকা ও মেয়াদ উত্তীর্ণ প্রসাধনী বিক্রি করার অপরাধে সায়মা কসমেটিকসকে ২ হাজার টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমান আদালতকে সহযোগীতায় ছিলেন বানিয়াচঙ্গ থানার পুলিশ ফোর্স।

Share





Related News

Comments are Closed