রোহিঙ্গা হত্যার প্রতিবাদে জাতীয় শ্রমিক পার্টির মানববন্ধন
বৈশাখী নিউজ ২৪ ডটকম: মিয়ানমারে অমানবিক নির্যাতন ও হত্যার প্রতিবাদে জাতীয় শ্রমিক পার্টি, মুক্তিযোদ্ধা প্রজন্ম পার্টি ও স্বেচ্ছাসেবক পার্টি সিলেট জেলা ও মহানগরের যৌথ উদ্যোগে মঙ্গলবার নগরীর কোর্ট পয়েন্টে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়।
জাতীয় শ্রমিক পার্টি সিলেট মহানগর কমিটির আহŸায়ক এম বরকত আলী, জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির সদস্য সচিব মো. আবুল কালাম তরফদারের যৌথ পরিচালনায় জাতীয় মুক্তিযোদ্ধা প্রজন্ম পার্টি সিলেট জেলা কমিটির আহŸায়ক সৈয়দ আহমদ আলীর সভাপতিত্বে বক্তব্য রাখেন জাতীয় শ্রমিকপার্টি সিলেট জেলা কমিটির আহŸায়ক এম মুর্শেদ খান, মুক্তিযোদ্ধা প্রজন্ম পার্টি জেলা কমিটির ভারপ্রাপ্ত আহŸায়ক মো. আবু ফরহাদ, যুগ্ম আহŸায়ক মায়রুফ আহমদ তালুকদার, মো. বাচ্চু মিয়া, রহমত উলাহ মাস্টার, হাসান আব্দুলাহ, জাতীয় শ্রমিক পার্টি জেলা কমিটির সদস্য সচিব সামসুজ্জামান বাবুল, যুগ্ম আহŸায়ক জালাল আহমদ, এসএম রফিক, মহানগর শ্রমিক পার্টির যুগ্ম আহŸায়ক মো. সবুজ আহমদ, জসিম আহমদ, মো. আলী মিয়া, রাজন মিয়া, স্বেচ্ছাসেবক পার্টি নেতা জাক্কু, মস্তাক আহমদ, জুবের আহমদ, আবদাল হোসেন, সুবেদ আহমদ, দেলোয়ার হোসেন, জীবন মাহমুদুল আম্বিয়া, শওকত আহমদ, মকবুল হোসেন, আফজাল আহমদ, আনোয়ার মিয়া, সিরাজ মিয়া, হেলন আহমদ, শ্রমিক পার্টি নেতা আহমদ আফজাল, বাপ্পি আহমদ, শফিকুর রহমান, আফজল হোসেন, মহানগর শ্রমিকপার্টি নেতা মিলাদ হাসান বাপ্পি, ইয়াছিন আহমদ, মো. সিয়াম, মো. আবুল কাশেম প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, মায়ানমার সরকার কর্তৃক যেভাবে রোহিঙ্গা মুসলমানদের ওপর অমানুসিক নির্যাতন চলছে আজ বিশ্বের মানবাধিকার কি ভূমিকা রাখছে? আমরা আন্তর্জাতিক আদালতে এসকল সা¤প্রদায়িক হত্যাকাণ্ড বন্ধের দাবি জানাচ্ছি। সাথে সাথে হত্যাকাণ্ডে জড়িত সকলকে চিহ্নিত করে উপযুক্ত শাস্তির দাবি করছি ও রোহিঙ্গাদেরকে স্থায়ীভাবে মিয়ানমারে বসবাস করার সুযোগ দেওয়ার জন্য জাতিসংঘসহ সকল মানবাধিকার সংগঠনগুলোর হস্তক্ষেপ কামনা করছি।
Related News
সিলেটে ২৩ লাখ টাকার ভারতীয় মালামালসহ ৩ যুবক আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীতে পুলিশের চেকপোস্টে অভিযান চালিয়ে ২৩ লাখ ১১ হাজার টাকা মূল্যেরRead More
সিলেট পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বেলা ১১টাRead More



Comments are Closed