‘ফুটবল কন্যা’ সাবিনা মারা গেছে
বৈশাখী নিউজ ডেস্ক : বাংলাদেশ অনূর্ধ্ব-১৪ নারী ফুটবল দলের ময়মনসিংহ কলসিন্দুরের নারী ফুটবল খেলোয়াড় সাবিনা খাতুন (১৫) মারা গেছে।
মঙ্গলবার বিকেল সাড়ে ৩ টার দিকে ধোবাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে সে মারা যায়। সাবিনা ময়মনসিংহের ধোবাউরা উপজেলার রানীপুর গ্রামের মৃত সেলিম মিয়ার কন্যা ও কলসিন্দুর উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী।
স্থানীয়রা জানান, গত কয়েক দিন ধরে সাবিনা প্রচণ্ড জ্বরে ভুগছিল। জ্বর হওয়ার পর থেকেই সাধারণ পল্লী চিকিৎসকের ওষুধ সেবন করছিল সে। ওই ওষুধ খেয়ে কোন উপকার না পেয়ে মঙ্গলবার বিকেলে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্য হয়।
সাবিনার পরিবার ও স্বজনরা জানায়, সাবিনার ২৭ সেপ্টেম্বর বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফু) ক্যাম্পে যোগ দেয়ার কথা ছিল। কিন্তু তার সে আশা আর পূর্ণ হলো না। এর আগেই তাকে দুনিয়া ছেড়ে চলে যেতে হল।
ধোবাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক খাদেমুল ইসলাম জানান, পরিবারের সদস্যরা জানিয়েছেন দুদিন ধরে জ্বরে ভুগছিল সাবিনা। আজ সোয়া ৩টার দিকে তাকে হাসপাতালে আনা হয়। তবে পরীক্ষা করে দেখা যায় সাবিনা হাসপাতালে আসার আগেই মারা গেছে।
Related News
ময়মনসিংহ মেডিকেলে আগুন, পদদলিত হয়ে শিশুসহ ৬ জনের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে অগ্নিকাণ্ডে পদদলিত হয়ে শিশুসহ ছয়জন নিহত হয়েছেন।Read More
স্বামীর মোটরসাইকেল থেকে পড়ে প্রাণ গেল অন্তঃসত্ত্বার
বৈশাখী নিউজ ডেস্ক: ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে স্বামীর মোটরসাইকেল থেকে পড়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে সাত মাসেরRead More



Comments are Closed